Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছন্দে ফিরল কেকেআর, জয়ের জন্য বিরাটদের সামনে ২০১ রানের লক্ষ্য

নাইটদের হয়ে জেসন রায় সর্বোচ্চ রান (২৯ বলে ৫৬) করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: টানা চার ম্যাচে হারের ফলে লাগাতার সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন জেসন রয়, নীতীশ রানারা। অবশেষে বুধবার রাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ছন্দে ফিরলেন নাইট ব্যাটাররা। জেসন রয়, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানারা জ্বলে উঠলেন। আর তার জন্যই ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে নাইটরা। তবে ফের ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল। এবার তাঁকে প্রথম একাদশ তেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সময় এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঙরা।

টসে জিতে এদিন কলকাতাকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের ফায়দা তুলতে পারেননি আরসিবি’র বোলাররা। উল্টে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন নাইট ওপেনার জেসন রায়। তাঁকে যোগ্য সঙ্গত করেন নারায়ণ জগদীশন। দুজনে দেখে শুনেই খেলতে থাকেন। নাইটদের দুই ওপেনার ক্রিজে যত থিতু হচ্ছিলেন ততই বিরাটের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছিল। অবশেষে দশম ওভারে বল করতে এসে নাইটদের জোড়া ধাক্কা দেন বিজয় কুমার। প্রথমে ফেরান জগদীশনকে (২৯ বলে ২৭)। আর শেষ বলে জেসনকে (২৯ বলে ৫৬)। পর পর দুই উইকেট পড়ে যাওয়ায় নাইটরা চাপে পড়ে যাবে বলে যখন মনে হচ্ছিল, তখনই ‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স’ নীতিকে আঁকড়ে ধরলেন নাইট অধিনায়ক নীতীশ রানা ও বেঙ্কটেশ আইয়ার।

দুজনেই আরসিবি বোলারদের নির্দয়ভাবে পিটুনি দিতে শুরু করেন। দুজনে জুটি বেঁধে ৪৪ বলে ৮০ রান সংগ্রহ করেন। ভালোই খেলছিলেন নীতীশ। মনে হচ্ছিল আরসিবির বিরুদ্ধেও আর্ধশতরান পেয়ে যাবেন। তখনই তাঁকে ফিরিয়ে দেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আউট হওয়ার আগে ২১ বলে ৪৮ রান করেন নাইট অধিনায়ক। এক বল বাদে ফিরে যান বেঙ্কটেশ আইয়ারও। তাঁকেও ফেরান হাসারঙ্গা। ২৬ বলে ৩১ করা বেঙ্কটেশের ইনিংস সাজানো ছিল তিনটি চারে। আন্দ্রে রাসেল কেকেআরের বোঝা হয়ে ওঠেছেন। এদিনও ব্যাট হাতে চরম ব্যর্থ হতে এক রান করে সাজঘরে ফিরেছেন। শেষ পর্যন্ত রিঙ্কু সিং (১০ বলে ১৮) ও ডেভিড ওয়েইস (৩ বলে ১২) দলকে ২০০ রানের গণ্ডি টপকে যেতে সাহায্য করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00