Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুরন্ত রুতুরাজ, গুজরাতকে জয়ের জন্য ১৭৯ রানের টার্গেট দিল চেন্নাই

জয়ের জন্য হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটানসকে ১৭৯ রানের লক্ষ্যমাত্রা দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: সামান্যের জন্য হাতছাড়া হয়েছে শতরান। কিন্তু ওপেনার রুতুরাজ গায়কোয়াডের অবিশ্বাস্য মারমুখী ব্যাটিংয়ের দৌলতে উদ্বোধনী ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে লড়াইয়ের মতো রানে পৌঁছতে পারল চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছে মহেন্দ্র সিং ধোনিরা।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তৃতীয় ওভারে বল করতে এসে চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ের (৬ বলে ১) স্ট্যাম্প ছিটকে দেন মহম্মদ শামি। এর পরে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বাঁধেন মইন আলি। দুজনে দ্বিতীয় উইকেটে ৩৬ রান যোগ করেন। বল করতে এসেই মইনকে (১৭ বলে ২৩) ফেরত পাঠান রশিদ খান। চার নম্বরে ব্যাট করতে এসে তেমন সুবিধা করতে পারেননি ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। ব্যক্তিগত সাত রানে স্বদেশীয় মইন আলির মতো তিনিও রশিদের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ১০ ওভার শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় তিন উইকেটে ৯৩।

ক্রিজের অন্য প্রান্তে একের পর এক সতীর্থকে আউট হতে দেখে গুজরাত বোলারদের পাল্টা আক্রমণে পথে যান রুতুরাজ গায়কোয়াড়। ২৩ বলে ব্যক্তিগত অর্ধ শতরান পূর্ণ করেন। আইপিএলে এটাই তাঁর দ্রুততম অর্ধশতরান। চতুর্থ উইকেটে অম্বাতি রায়ডুর সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। ৩১ বলে জুটি বেঁধে ৫১ রান তোলেন। জসুয়া লিটেল রায়ডুকে (১২ বলে ১২) ফিরিয়ে জুটি ভাঙেন। এর পরে পঞ্চম উইকেটে শিবম দুবেকে সঙ্গী করে দলকে শক্ত ভিতের ওপরে দাঁর করানোর চেষ্টা করেন রুতু। সবাই যখন ধরে নিয়েছিলেন আইপিএলের প্রথম ম্যাচেই শতরান পাবেন তরুণ ব্যাটার তখনই স্বপ্নভঙ্গ হলো। ৯২ রানের মাথায় আলজেরি জোসেফের বল মারতে গিয়ে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চেন্নাইয়ের ব্যাটার। রবীন্দ্র জাদেজা (১) ফের ব্যর্থ হন। ১৯ তম ওভারে বল করতে এসে শিভম দুবেকে (১৮ বলে ১৯) ফেরান শামি। আট নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন মহেন্দ্র সিং ধোনি।  ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন চেন্নাই অধিনায়ক। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00