Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: ধোনিকে দেখতে ইডেন মুখী ধোনি ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-ই তাঁর শেষ আইপিএল একথা দিন কয়েক আগেই ঘোষণা করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার আইপিএল-এল গুরুত্বপূর্ণ ম্যাচে তাই ইডেনে দুপুর থেকেই ধোনি ভক্তরা ভিড় জমালেন।

তাঁদের কারো হাতে রয়েছে মাহির নামে প্ল্যাকার্ড। আবার কেউ বা গালে মেখেছেন চেন্নাই-এর পতাকার রং। আসলে সবই তো তাঁর জন্য। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন আগেই। এবার পালা আইপিলএ-কেও বিদায় দেবার। কাজেই তাঁর বিদায়ের টুর্নামেন্ট ভক্তরা ভিড় জমাবেন এটাই স্বাভাবিক।

খেলা শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। তাতে কি। ম্যাচের দিন যত সময় গড়িয়েছে গোটা ময়দান চত্ত্বরের যেন দখল নিয়েছেন ধোনি ভক্তরা। ধোনি, ধোনি আওয়াজে মুখরিত হয়ে উঠছে বটতলার এ প্রান্ত থেকে ও প্রান্ত।

আরও জানতে পড়ুন: ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়ে ফের ধর্নায় বজরং পুনিয়ারা

ধোনির কাছে তাঁর কলকাতার সমর্থকদের একটাই আর্জি আজ তোমায় ব্যাট হাতে ক্রিজে দেখতে চাই মাহি। সঙ্গে দেখতে চাই তোমার জয়টাও। সেই দলে যেমন রয়েছে তরুণদের ভিড় ঠিক তেমনই রয়েছে তরুণীরাও।

সমর্থকদের এই আবেগ ও ভালেবাসা দেখে বোঝাই যাচ্ছে ভারতীয় ক্রিকেটের জার্সি গায়ে এখনও মাঠে না নামলে কি হবে, ধোনির জনপ্রিয়তা এখনও রয়েছে সেই জায়গায়। যেখানে হয়তো অন্য সবাইকে বেশ পিছনে ফেলবেন মাহি। জীবনের শেষ আইপিএল-এ তাই বিশ্বকাপ জয়ের মতো ধোনির হাতেও আইপিএল-এর চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতে মুখিয়ে আছেন ধোনির আগনিত ভক্তরা।

মাহি ক্রিকেটার হিসেবেই নন, বাংলার সঙ্গে তাঁর একটা আত্মিক সম্পর্কও রয়েছে। তিনি বাংলার জামাই। কাজেই কলকাতার ইডেনে বাংলার বিশ্বকাপ জয়ী জামাইয়ের খেলা দেখতে ইডেনে ভিড় হবে না এটা মানতে নারাজ ধোনির ফ্যানরা। এখন দেখা যাক ভক্তদের আশা কতটা মেটাতে পারেন ধোনি তা দেখা যাবে ম্যাচ শেষেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00