Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লড়লেন শুধু নেহাল, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৩৯ রান তুলল মুম্বই

মুম্বইয়ের হয়ে শুধু বুক চিতিয়ে লড়লেন নেহাল ওয়াধেরা (৬৪ রান)।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: একা কুম্ভ হয়ে লড়াই গড়লেন নেহাল ওয়াধেরা। আর তাঁর সেই বুক চিতিয়ে লড়াইয়ের ফলেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভদ্রস্থ রান তলতে পারল মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট খুঁইয়ে ১৩৯ রান তুলেছেন রোহিত শর্মারা।   

শনিবার এম চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে মুম্বইকে ব্যাটিং করতে পাঠান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপাকে পড়ে যায়। পওয়ার প্লে-তে চেন্নাই বোলারদের দাপটে একে একে সাজঘরে ফেরেন ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন ও মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে গ্রিনকে (৪ বলে ৬) ফেরান তুষার দেশপাণ্ডে। আর পরের ওভারেই মুম্বই শিবিরে জোড়া ধাক্কা দেন দীপক চহার। দ্বিতীয় বলে ফেরান ঈশানকে (৯ বলে ৭)। দুই বল বাদে শূন্য রানে ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। ১৪ রানে তিন উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় মুম্বই।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করেন নেহাল ওয়াধেরা ও সূর্য যাদব। দুজনে ৫৫ রান যোগ করেন। একাদশতম ওভারে সূর্যকে (২২ বলে ২৬) ফেরান রবীন্দ্র জাদেজা। কিন্তু একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন নেহাল। ত্রিস্তান স্টাবসকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে দলের রানকে এগিয়ে নিয়ে যান। নিজের অর্ধশতরান পূর্ণ করেন। আর তবে ভালো খেলতে-খেলতে আচমকাই আক্রমণাত্মক হতে গিয়ে মাথিশা পাথিরানার বলে সাজঘরে ফেরেন (৫১ বলে ৬৪)।  খানিকবাদে ফিরে যান আগের ম্যাচে দলকে জেতানোর নায়ক টিম ডেভিড (চার বলে ২)। তুষার দেশপাণ্ডের বলে রুতুরাজ গায়কোয়াডের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন অজি ক্রিকেটার। শেষ ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন মাথিশা পাথিরানা। প্রথম বলে ফেরান আরশাদ খানকে (১)। দুই বল বাদে আউট করেন ত্রিস্তান স্টাবসকে (২০)। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৩৯ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। জোফ্রা আর্চার তিন ও পীযূষ চাওলা দু্ই রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে মাথিশা পাথিরানা ১৫ উইকেটে তিন উইকেট নিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00