Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুতুরাজ-কনওয়ের বিধ্বংসী ব্যাটিং, লখনউকে ২১৮ রানের লক্ষ্য চেন্নাইয়ের

লখনউয়ের বোলারদের তুলোধনা করে ২৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: শুরুতে রুতুরাজ গায়কোয়াড ও ডেভন কনওয়ে এবং শেষের দিকে অম্বাতি রায়ডুর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৭ রান তুলল মহেন্দ্র সিং ধোনির দল।

চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে সোমবার টসে জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। শুরু থেকেই কার্যত মারকাটারি ব্যাটিং করতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। আগের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৯২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা রুতুরাজ এদিন চার ও ছয়ের ফুলঝুরি ছোটান। ২৫ বলেই চলতি আইপিএলে টানা দ্বিতীয় ও প্রতিযোগিতার ১২তম অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ৯ ওভারে ওপেনিং জুটিতে ১১০ রান তোলে চেন্নাই। দশম ওভারে বল করতে এসে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রুতুরাজ (৩১ বলে ৫৭)।  ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ১০ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ১১৪ রান।  রুতু ফেরার খানিক বাদে মার্ক উডের বলে ক্রুণাল পাণ্ড্যর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে (২৯ বলে ৪৭)।   

এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শিভম দুবে ও মঈন আলি। ১৩ দশমিক ৪ বলে দলকে দেশরো রানের গণ্ডি পার করান দুজনে। পরের বলেই অবশ্য আউট হন শিভম (১৬ বলে ২৭)। তাঁকে আউট করেন বিষ্ণোই। ১৩ বলে ১৯ রান করে বিষ্ণোইয়ের বলে ফিরে যান মঈন আলিও। আগের মতো এদিনও ব্যর্থ হন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ৮ বলে মাত্র ৮ রান করে ফেরেন তিনি। স্টোকস ফিরতেই স্বমূর্তি ধারণ করেন অম্বাতি রায়ডু। রবীন্দ্র জাদেজা (৬ বলে ৩) এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ধোনি নেমে দুই বলে পর পর ছক্কা হাঁকিয়েছেন। যদিও উডের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বিষ্ণোইয়ের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরতে হয় চেন্নাই অধিনায়ককে (৩ বলে ১২)। রায়ডু ১৪ বলে ২৭ ও মিচেল সান্তনার এক বলে এক রানে অপরাজিত থাকেন। লখনউয়ের পক্ষে রবি বিষ্ণোই ও মার্ক উড তিনটি করে উইকেট নিয়েছেন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00