Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL: আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ

প্রথম ভারতীয় পেসার হিসেবে ১৫০ উইকেট ঝুলিতে পোরার লক্ষ্যে আজ মাঠে নামছেন ভুবনেশ্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: চলতি আইপিএলে আজ মঙ্গলবার অভিযান শুরু করছে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচ শুরু আটটায়। দু’দল মাঠে নামার আগেই অবশ্য টগবগিয়ে ফুটছেন সমর্থকরা। ধারেভারে হায়দরাবাদ এগিয়ে থাকলেও বিনাযুদ্ধে জমি না ছাড়ার পণ করেছেন রাজস্থানের ক্রিকেটাররা। তবে দুই দলের খেলার চেয়েও ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ক্রিকেট প্রেমীরা তাকিয়ে রয়েছেন হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমারের দিকে। কেন?

তার কারণ হচ্ছে প্রথম ভারতীয় পেসার হিসেবে ১৫০ উইকেট ঝুলিতে পোরার লক্ষ্যে আজ মাঠে নামছেন ভুবনেশ্বর। এখনও পর্যন্ত আইপিএলে ১৪২ উইকেট দখল করেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার। আর মাত্র আট উইকেট পেলেও দেড়শো উইকেট শিকারির তালিকায় ঠাঁই পাবেন তিনি। ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার। দু’বারই তিনি সর্বোচ্চ উইকেটশিকারী হন। কিন্তু  ইদানিং সময়টা ভাল যাচ্ছে না ভুবনেশ্বরের। দীর্ঘদিন ধরেই চোট-আঘাতে ভুগছেন। আর সেই চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে। ফলে ভারতীয় দলে ফিরে আসতে হলে আইপিএলে তাঁকে ভাল পারফরম্যান্স করতে হবে। উইকেট শিকারের ক্ষেত্রে অষ্টমস্থানে রয়েছেন ভুবনেশ্বর।  

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি দুজন। একজন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। আর অন্যজন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো। দু’জনেই ১৭০টি করে উইকেট নিয়েছেন। তবে ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন মালিঙ্গা। এ বছর তিনি বোলিং কোচ হিসেবে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত হয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00