Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসি ছাড়াই প্রীতি ম্যাচে জয় পেল ইন্টার মিয়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি : লিয়নেল মেসি ও সুয়েরেজকে ছাড়াই প্রীতি ম্যাচে জয় পেল ইন্টার মিয়ামি। হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছে মিয়ামি। প্রাক মরশুমে পাঁচ ম্যাচ খেলে এটাই মিয়ামির প্রথম জয়।

এদিন লিওনেল মেসি ও সুয়েরেজ ছাড়াই মাঠে নামে ইন্টার মিয়ামির দল। এদিন খেলা শুরুর ৪০ মিনিট পর্যন্ত কোনও গোল হয়নি। এরপরই রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় মিয়ামি। টেলরের গোলের তিন মিনিটের মধ্যেই হংকং একাদশ গোলটি শোধ করে দেয়। প্রথমার্ধে ১-১ ড্র ছিল ইন্টার মিয়ামি ও হংকং একাদশের ম্যাচ।

এরপর দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় মিয়ামিকে ফের এগিয়ে দেয় কনারি স্যান্ডারল্যান্ড। এর ৬ মিনিট পরই তৃতীয় গোলটি করেন লিওনার্দো কাম্পানা। ৮৫ মিনিটের মাথায় জয়ের ব্যবধান বাড়ায় ইন্টার মিয়ামি। খেলা শেষের আগে জয়সূচক গোলটি করেন রায়ান সেইলর। ইন্টার মিয়ামি হংকং একাদশের বিরুদ্ধে ৪-১ গোলে এগিয়ে যায়। এর আগে চারটি ম্যাচে তিনটি ম্যাচ হেরেছিল ইন্টার মিয়ামি। তবে ম্যাচ ড্র হয়ে যায়।

এর আগে মেসির খেলা নিয়ে একটি নিশ্চয়তা দেখা গিয়েছিল। চোট থাকার কারণে মেসি প্রীতি ম্যাচ থেলতে পারবেন না বলে শোনা যাচ্ছিল। তবে ইন্টার মিয়ামির কোচ অবশ্য মেসিকে খেলানোর ব্যাপারে উৎসাহী ছিলেন। তবে এদিন শেষ পর্যন্ত অবশ্য মেসিকে মাঠে নামানো হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00