Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BREAKING: জিম্বাবোয়ে সফরে অধিনায়ক ধাওয়ান, বিশ্রাম কোহলি-রোহিতকে

দীর্ঘদিন বাদে দলে ফিরে এসেছেন দীপক চাহর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন জিম্বাবোয়ে সফরে (Zimbabwe Tour) ওয়ান ডে সিরিজের জন্য শনিবার রাতে ভারতীয় দল ঘোষিত হল। দলের অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) কাঁধে। বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে ( Rohit Sharma)। দীর্ঘদিন বাদে দলে ফিরে এসেছেন দীপক চাহর (Deepak Chahar)।

বিশ্বকাপের আগে কার্যত প্রস্তুতি সারতে এবং দলের মধ্যে ছন্দ ফেরানোর লক্ষ্য নিয়ে আগামী মাসে অর্থা‍ৎ অগস্টে জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় দল। হারারে-র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতের ছেলেরা। এদিন রাতে জাতীয় নির্বাচকদের পক্ষ থেকে ওই সফরের জন্য দল ঘোষণা করা হয়। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরে যে দল খেলেছিল, সেই দলকেই রেখে দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলী, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থের মতো প্রথম সারির খেলোয়াড়দের। তবে চোটের কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা দীপক চাহাররকে ফিরিয়ে আনা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক দলে কারা-কারা রয়েছেন—

 শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং দীপক চাহার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00