Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমনওয়েলথ গেমসে প্রথম পদক ভারতের, ভারোত্তলনে রূপো

পদক প্রাপ্তিতে খুশি দেশবাসী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে প্রথম পদক প্রাপ্তি ভারতের। সৌজন্যে সঙ্কেত সাগর। ৫৫ কিলো ভারোত্তলনে রূপো (silver medal) জিতেছেন। অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে সঙ্কেতের। প্রথম দফায় ১১৩ কেজি ক্যাটাগরি এবং ১৩৫ কেজি ক্যাটাগরিতে সফল হলেও দ্বিতীয় দফায় দুটি ক্যাটগরিতে ব্যর্থ হন সঙ্কেত। স্বাভাবিকভাবেই ৫৫ কিলো ক্যাটাগরিতে রূপো জিতেই তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে কমনওয়েলথ গেমস শুরু হওয়ার পর এই প্রথম ভারত (India) কোনও পদক পাওয়ায় দেশবাসী বেশ খুশি।  ভারোত্তলনে সোনা জিতেছেন মালয়েশিয়ার মহম্মদ আলি। তিনি তোলেন ১৪২ কেজি। দেশকে পদক এনে দিলেও পায়ে চোট পেয়েছেন সঙ্কেত। 

মহিলাদের টেবল টেনিসেও (Women’s Table tennis) সাফল্য পেয়েছে ভারত।গ্রুপের দুটি ম্যাচে তারা জয় পেয়েছে। প্রথম খেলা ছিল দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। দ্বিতীয় খেলা ছিল ফিজির বিরুদ্ধে (Fiji) । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৩-০ ম্যাচে জয়লাভ করে। অন্যদিকে ফিজির বিরুদ্ধে ভারতের ফলাফল ৩-০।  পুরুষদের (Male Table tennis) বিভাগে ভারত শনিবার খেলতে নামবে রাত এগারোটায়। মহিলা এবং পুরুষদের টেবিল টেনিসের ফাইনাল ম্যাচ ঘিরে আকর্ষণ বাড়ছে। তবে সঙ্কেত সাগরের এই পদক প্রাপ্তিতে খুশি দেশের ক্রীড়ামহল। 

এই ভারোত্তলকের বাড়ি মহারাষ্ট্রের সাংলিতে ( Sangli)। সিঙ্গাপুর ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে সঙ্কেতের পারফরম্য়ান্স ছিল নজরকাড়া। জাতীয় স্তরে তাঁর সেরা পারফরম্যান্স এখনও পর্যন্ত ১১৩ কেজি ক্যাটাগরি (স্ন্য়াচ)  এবং ১৪৩ কেজি ক্যাটাগরি (ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরি)।

গত ডিসেম্বরে তাসকেন্তে কমনওয়েলেথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে   (Commonwealth Weightlifting Championships) ১১৩ কেজির ওজন তুলে সোনা জিতেছিলেন সঙ্কেত সাগর। ভারোত্তলনে অন্যান্য ক্যাটাগরি থেকে ভারতের সোনা জয়ের সম্ভাবনা উজ্জ্বল। 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00