Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Commonwealth Games: আজ ব্লকবাস্টার ক্রিকেট ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারত

মরণ-বাঁচন ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবিবার কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) ব্লকবাস্টার ক্রিকেট ম্যাচ। পাক মহিলা দলের মুখোমুখি ভারত (India vs Pakistan) । ম্যাচ এজবাস্টনে (Edgbaston)। ওপেনিং ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার ( Australia) বিরুদ্ধে। সেই ম্যাচে পরাজিত হওয়ায় রবিবার ম্যাচ কার্যত মরণ-বাঁচন ম্যাচে পরিণত হয়েছে। এই ম্যাচে পরাজিত হওয়া মানে বিদায়। স্বাভাবিকভাবে স্কোয়াড কিছুটা হলেও চাপে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত তিন উইকেটে (three wickets) পরাজিত হয়েছিল। ভারতের হয়ে উল্লেখযোগ্য স্কোর হরমনপ্রীত কাঔরের। ১৫৮ রানের একটা জ্বলজ্বল ইনিংসের দৌলতে স্কোয়াড কিছুটা হলেও সম্মানজনক অবস্থানে পৌঁছয়। যদিও ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জয় পাওয়ার জন্য খুব একটা কষ্ট করতে হয়নি।

মাত্র ১৮ রানে চার উইকেট ( 4/18)  পড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া প্রথম দিকে চাপে পড়ে গিয়েছিল। চারটি উইকেট দখল করেন রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। পরে অবশ্য মিডল অর্ডারে থাকা ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের মেরুদণ্ড গুঁড়িয়ে দেওয়ায় জয়ের রাস্তা সহজেই প্রশস্ত হয়। অ্যাশলেহ গার্ডেনের (Ashleigh Gardner)ঝকঝকে ৫২ রান। তাকে যোগ্য সঙ্গত দেন গ্রেস হ্যারিস, অ্যালানা কিংস।

বোলিং এবং ব্যাটিংয়ে একেবারেই ঝড় তুলতে পারেনি ভারতীয় (India) স্কোয়াডের সদস্যরা। এর মধ্যে আবার করোনায় আক্রান্ত হওয়া নিভৃতবাসে চলে গিয়েছেন পুজা  (Pooja)। তার অনুপস্থিতি ভারতের বোলিং স্কোয়াড অনেকটাই দূর্বল হয়ে পড়ে। মহিলাদের একদিনের বিশ্বকাপে পুজা এবং স্নেহা রানার (Sneh Rana) যুগলবন্দী দেখিয়েছিল দাপট। খেলা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। বিশ্বকাপের লিগ ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে এই দুইয়ের পারফরম্যান্স এখনও জ্বলজ্বল করছে। অস্ট্রেলিয়ার ( Australia) বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় আপাতত তারা চ্যালেঞ্জের মুখে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00