Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিঙ্কু-সূর্যের লড়াই ব্যর্থ, ৫ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হার স্বীকার করতে হলো ভারতকে। ব্যর্থ হলো টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংয়ের দুরন্ত লড়াই। সিরিজে হার বাঁচাতে আগামী বৃহস্পতিবার তৃতীয় তথা শেষ ম্যাচে জয় ছাড়া আর কোনও পথ খোলা রইল না টিম ইন্ডিয়ার কাছে।

মঙ্গলবার ডারবানের সেন্ট জর্জেস ওভালে প্রথমে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। প্রথম ওভারেই জোর ধাকা খায় ভারত। শূন্য রানে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল। পরের ওভারে শূন্য রানে আউট হন শুভমন গিল। এর পরে তৃতীয় উইকেটে তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৪৯ রানের জুটি গড়েন দুজনে। গেরাল্ড কোয়ে‍ৎজির বলে ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফেরেন তিলক ভার্মা। চতুর্থ উইকেটে অধিনায়ক সূর্য যাদবের সঙ্গে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান রিঙ্কু সিং। দুজনের ৭০ রানের জুটি দলকে ভদ্র জায়গায় দাঁড় করিয়ে দেয়। ৩৬ বলে ৫৬ রান করে তাবরেজ শামসির বলে ফেরেন ভারত অধিনায়ক। জিতেশ শর্মা (১) ব্যর্থ হন। রবীন্দ্র জাদেজা করেন ১৯ রান। ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে ভারত। বৃষ্টির জন্য ফের থামাতে হয় খেলা।

বৃষ্টি থামার পরে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রি‍ৎজকে এবং রেজা হেনড্রিকস। ৭ বলে ১৬ করে ফেরেন ম্যাথু। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রেজা ও প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম ৫৪ রান যোগ করেন। মুকেশ কুমারের বলে সাজঘরে ফেরেন মার্করাম (৩০)। খানিকবাদে অর্ধশতরানের দোরগোড়া থেকে রেজাকে (৪৯) সাজঘরে ফেরান কুলদীপ যাদব।  হেইনরিখ ক্লাসেনকেও (৭) দ্রুত ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। ১২ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান ডেভিড মিলার। শেষে ত্রিস্তান স্টাবস (১৪) ও অ্যান্ড্রুলে ফেহলুকিয়াও (১০) সাত বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00