Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোহলি-শচিনের রেকর্ড ছোঁয়ার মুখে দাঁড়িয়ে রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে আগামী রবিবার চির শত্রু পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। আর ওই ম্যাচেই এক নয়া মাইলফলক স্পর্শ করার সুবর্ণ সুযোগ এসেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে। ওই মাইলফলক স্পর্শ করলেই লিটল মাস্টার শচিন তেণ্ডুলকর ও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

কী সেই মাইলফলক? একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১০ হাজার রানের গণ্ডি টপকানোর রেকর্ড গড়েছেন পাঁচ  ভারতীয় ব্যাটার। তাঁরা হলেন শচিন তেণ্ডুলকর, প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তার মধ্যে দ্রুত ১০ হাজার করার নিরিখে বিরাট কোহলি। তিনি ২০৫টি ম্যাচে ১০ হাজারের গণ্ডি ছুঁয়েছিলেন। লিটল মাস্টার শচিন তেণ্ডুলকর ১০ হাজার রান করতে নিয়েছিলেন ২৫৯টি ম্যাচ। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ২৬৩টি ম্যাচ।

সেখানে এখনও পর্যন্ত দেশের হয়ে ২৩৮টি একদিনের ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। করেছেন ৯,৯২২ রান। আগামী রবিবার যদি পাকিস্তানের বিরুদ্ধে ৭৮ রান করতে পারেন তাহলে ২৩৯ ম্যাচে ১০ হাজার রানের গণ্ডি টপকে যাবেন। সেক্ষেত্রে দ্রুত ১০ হাজার রান করা ভারতীয় ব্যাটার হিসেবে শচিন তেণ্ডুলকরকে টপকে দ্বিতীয়স্থানে পৌঁছবেন। গ্রুপ লিগ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তেমন রান পাননি ভারত অধিনায়ক। যদিও ওই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ফলে আগামী রবিবারের ম্যাচে রোহিত ফের জ্বলে ওঠার সুযোগ পাচ্ছেন। সত্যি জ্বলে উঠতে পারলে নয়া মাইলফলক স্পর্শ করতে পারবেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00