Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রেয়স ও জাদেজার ব্যাটে ভর করে প্রথম দিন পার করল ভারত

অভিষেক ম্যাচ খেলতে নেমেই শ্রেয়স আইয়ার বুঝিয়ে দিলেন যে তিনি খুব লম্বা রেসের ঘোড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক ম্যাচ খেলতে নেমেই শ্রেয়স আইয়ার বুঝিয়ে দিলেন যে তিনি খুব লম্বা রেসের ঘোড়া। তাঁর অপরাজিত ৭৫ রানের ওপর ভর করেই প্রথম দিন পার করল টিম ইন্ডিয়া। তাঁকে যথাযথ সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা (৫০)। তিনিও অপরাজিত রয়েছেন। এই দু’জনের ব্যাটিংয়ের জেরে কানপুরে প্রথম দিনের শেষে ভারতের স্কোর দাঁড়াল ৪ উইকেটের বিনিময়ে ২৪০ রান। 

কেইল জেমিসনের দাপটে ১৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। তবে দলকে সমস্যার মুখ থেকে টেনে বার করে নেন শ্রেয়স-জাদেজা জুটি। তাদের লক্ষ্য থাকবে দ্বিতীয় দিন দলকে আরও ৪০০-র বেশি রানে নিয়ে যাওয়া। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে প্রথমেই মায়াঙ্ক আগরওয়ালের (১৩) উইকেট হারায় ভারত। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন তরুণ শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। ৫২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন গিল। চেতেশ্বর পূজারা (২৬) অজিঙ্কা রাহানে (৩৫) চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ফলে সব দায়িত্ব গিয়ে পড়ে শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজার ওপর। কিউয়িদের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন জেমিসন। 

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00