Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেপালের বিরুদ্ধে জিতে লড়াইয়ে থাকতে মরিয়া সুনীলরা

চলতি সাফ কাপে এখনও পর্যন্ত কিছু করে দেখাতে পারেনি ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সাফ কাপে এখনও পর্যন্ত কিছু করে দেখাতে পারেনি ভারত। দুই ম্যাচেই ড্র করে মাঠ ছেড়েছে ব্লু টাইগাররা। বাংলাদেশের বিরুদ্ধে এগিয়ে গিয়েও গোল হজম করে মাঠ ছেড়েছে তারা। সেদিন ১০ জনের বাংলাদেশকেও হারাতে পারেনি সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানি।

এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও গোলশূন্য ড্র করে বসেছে টিম ইন্ডিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২০৪ নম্বরে থাকা দলটির ডিফেন্সের কাছে ইগর স্টিম্যাকের দলের সমস্ত পরিকল্পনা ভেসতে যায়।

তবে এখনও ভারতের সামনে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য বাকি দু’টি ম্যাচ জিততে হবে। ভারতের পরবর্তী প্রতিপক্ষ হল নেপাল এবং মালদ্বীপ। শনিবার নেপালের বিরুদ্ধে নামছে মেন ইন ব্লু। আর এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা। এই দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে যাওয়াই লক্ষ্য ইগর স্টিম্যাকের দলের।

শ্রীলঙ্কা ম্যাচে করা ভুল-ত্রুটিগুলি শুধরে নিয়েই নেপালবধ অভিযানে খেলতে নামবে ব্লু টাইগাররা। কারণ, এই ম্যাচে ওই ধরনের ভুল করে টুর্নামেন্ট থেকে ভারত কার্যত বিদায় নেবে। দলে চোট আঘাতের সমস্যা থাকলেও সেই নিয়ে খুব একটা ভাবছেন না ইগর। তিনি চান দলের জয়। তাই ফুটবলারদের বলেছেন যে, রক্ষণ সামলে প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপাতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00