Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়মরক্ষার ম্যাচে জিতেই টি-২০ বিশ্বকাপ শেষ করতে চায় ভারত

না, আর কোনও অঙ্ক কষার রাস্তা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, আর কোনও অঙ্ক কষার রাস্তা নেই। নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের হারের পরই সব আশা শেষ হয়ে গিয়েছে। এবার ঘরে ফেরার পালা। বাকি রয়েছে একটি ম্যাচ। তাও সেটা নিতান্তই দুর্বল দল নামিবিয়ার বিরুদ্ধে।

না, এই ম্যাচ থেকে আর কিছু পাওয়ার নেই। আর কিছু হারানোর নেই, নিয়মরক্ষার ম্যাচ। তবে ম্যাচ নিয়মরক্ষার হলেও এই ম্যাচ জিতেই টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ করতে চায় টিম ইন্ডিয়া। যদি আফগানরা রবিবারের ম্যাচ জিততে পারত তাহলে আর নামিবিয়ার বিরুদ্ধে অঙ্ক কষে বড় রানে জিতলেই সেমিফাইনালের টিকিট পেয়ে যেত বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। কিন্তু সেটা আর হল না, কোনও কিছু না পাওয়ার আশা নিয়েই আফ্রিকার এই দেশটির বিপক্ষে নামতে হবে তাদের।

২০০৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে শেষবার নামিবিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ১৮ বছর পর ফের এই প্রতিপক্ষের বিপক্ষে নামতে চলেছে মেন ইন ব্লু। তবে এবার ফরম্যাটটা হল টি-২০। পাশাপাশি, ভারত অধিনায়ক বিরাট কোহলিরও কুড়ি-বিশের ফরম্যাটে এদিন শেষবার দেশকে নেতৃত্ব দেবেন। তাই সতীর্থরাও চাইছে তাঁকে দুরন্ত একটি জয় উপহার দিতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00