Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাফ চ্যাম্পিয়নশিপ: এগিয়ে গিয়েও ১০ জনের বাংলাদেশের বিরুদ্ধে ড্র করল ভারত

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারল না সুনীল ছেত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারল না সুনীল ছেত্রীরা। এগিয়ে গিয়েও ড্র করেই মাঠ ছাড়তে হল ভারতীয় ফুটবল দলকে। ডিফেন্সের ভুলে গোল হজম করার মাশুল দিতে হল তাদের। ১০ জনের বাংলাদেশকেও হারাতে পারল না টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময়টাই একজন কম নিয়ে খেলে গেলেও, সেটার সুবিধা তুলতে পারল না ইগর স্টিম্যাকের দল।

ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্লু টাইগারদের। যেটা খানিকটা হলেও ধাক্কা তাদের জন্য। কারণ, প্রতিপক্ষ বাংলাদেশ একজন ফুটবলার কম নিয়েও গোল শোধ করে দিল। যেটা ভারতীয় ফুটবলের জন্য একদমই ভালো ব্যাপার নয়। টাইগারদের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেই যদি এই অবস্থা হয় তাহলে টুর্নামেন্টের শক্তিশালী দল মালদ্বীপের কাছে হার নিশ্চিত।

ম্যাচের ২৬ মিনিটে উদান্তা সিংয়ের বাড়ানো পাস থেকে বল জালে জড়িয়ে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। তবে গোল হজম করার পর নড়ে-চড়ে বসে বাংলাদেশ। প্রথমার্ধে সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি অস্কার ব্রুজনের শিষ্যরা।

তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বড়সড় ধাক্কা খায় তারা। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। তবে এই ধাক্কা থামাতে পারেনি জামাল ভুইয়া অ্যান্ড কোম্পানির কাছে। উল্টে ভারতীয় ফুটবলারদের চোখে-চোখ রেখে লড়াই করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে টাইগাররা।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00