Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে চোট ভাবাচ্ছে ভারতকে

দেখতে দেখতে জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামকে ১-০ ব্যবধানে পরাস্ত করে শেষ চারের টিকিট পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। যুবদের এই অনবদ্য পারফরম্যান্স দেখে রীতিমতো হতবাক সিনিয়র দলের কোচ গ্রাহাম রিড। যিনি এই মুহূর্তে জুনিয়র দলের সঙ্গে রয়েছেন এবং তাদের পরামর্শ দিচ্ছেন।

তবে সেমিফাইনালের লড়াইতে ভারতের সামনে রয়েছে জার্মানি। যাদের পারফরম্যান্সও খুব একটা খারাপ ছিল না। তবে জার্মানদের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে ভাবাচ্ছে চোট। হ্যামস্ট্রিংয়ের সমস্যার জন্য পাওয়া যাবে না মনিন্দর সিংকে। যিনি দুরন্ত ফর্মে ছিলেন। ফরোয়ার্ডদের দিয়ে গোল করানোর কাজটা করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। এছাড়া দলে আরও চোট-আঘাতের সমস্যা রয়েছে।

এই বিষয়ে রিড বলেছেন, ‘জার্মানিকে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত হালকাভাবে নেওয়া যায় না। যুব বিশ্বকাপের সবথেকে বেশি সাফল্য ওরাই পেয়েছে। ওদের বিরুদ্ধে আমাদের ছেলেরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে। সেখানেই বোঝা গিয়েছিল টিমে কোয়ালিটি কী ছিল। ভারতীয় দলের চোটের কিছু সমস্যা রয়েছে। তবে ছেলেরা লড়াইয়ের জন্য প্রস্তুত’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00