Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত মহিলাদের ক্রিকেট, ৩১ জুলাই ভারত-পাক ম্যাচ দিয়ে উদ্বোধন

ভারতের নেতৃত্ব হরমনপ্রীত কাঔর, পাকিস্তানের বিশমাহ মারুফ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আসন্ন কমনওয়েলথ গেমসে(Commonwealth Games) এই প্রথম অন্তর্ভুক্ত হল মহিলাদের ক্রিকেট (Women’s cricket)। আর ক্রিকেট ম্যাচের উদ্বোধন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে। ম্যাচ ৩১ জুলাই, এজবাস্টন (Edgbaston)ক্রিকেট মাঠে। খেলা হবে টি-টোয়েন্টি (T-20) ফরম্যাটে। ভারতের হয়ে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কাঔর (Harmanpreet Kaur)। অন্যদিকে, পাকিস্তানের হয়ে নেতৃত্ব দেবেন বিশমাহ মারুফ (Bismah Maroof )। মহিলাদের ক্রিকেটে মোট আটটি দল অংশ নিচ্ছে। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি (T-20) ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দেখিয়েছিল দুই দলের খেলোয়াড়েরা। এবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই দেশের ক্রিকেট ভক্তরা।

তবে দুই দলের পারফরম্যান্স নজরকাড়া হলেও তুলনামূলকভাবে পাকিস্তান (Pakistan) মহিলা ক্রিকেট দলের থেকে কিছুটা হলেও এগিয়ে ভারত। সর্বশেষ পাঁচ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। পাঁচবারের মধ্যে চারবার জয়ী হয় ভারত। একবার দেখে নেওয়া যাক সর্বশেষ দুই ম্যাচের ফলাফল।

২০১৬, ২৯ নভেম্বর

মাত্র ৯৭ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস (Pak Innings)। ভারত মাত্র ১৯.২ ওভারেই জয়ের জন্য তুলে নেয় প্রয়োজনীয় রান। সর্বোচ্চ রান করেন মিথালি রাজ।

২০১৬, ১৯ মার্চ

এই ম্যাচেও পাকিস্তানের পারফরম্যান্স (performance) খুব উল্লেখযোগ্য নয়। পাকিস্তান টসে (Toss) জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতকে মাত্র ৯৬ রানের মধ্যে বেঁধে রাখে। পরে ব্যাট (bat) করতে নেমে পাকিস্তান বেশ চাপে পড়ে যায়। বৃষ্টির (Rain) কারণে ম্যাচ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। টার্গেট কমে দাঁড়ায় ৭৬। পরে ডার্ক অ্যান্ড লুইস (D/L method) পদ্ধতিতে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00