Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিকিট কাটতে কুমির ভরা নদীতে ঝাঁপ, কেউ হারাল বউকে, আজব খবর নিয়ে বই

২০টি ভাষায় অনুদিত হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েক ঘণ্টা বাদেই শুরু হবে বিশ্বকাপ নিয়ে বিশ্বযুদ্ধ। আর সেই যুদ্ধ শুরুর আগে প্রকাশিত হল একটি বই, যে বই মূলত বিশ্বকাপকে কেন্দ্র করে আজব খবরের।

বইয়ের শিরোনাম ইনক্রেডিবল ওয়ার্ল্ডকাপ স্টোরিজ। বইটি ২০টি ভাষায় অনুদিত হয়েছে। এমন আজব বইয়ের লেখক লুসিয়ানো ওয়েরনিকে। বইয়ে এমন কিছু ঘটনার উল্লেখ রয়েছে, যা সত্যিই মজাদার। তেমন কয়েকটি ঘটনার কথা তুলে ধরা যাক প্রতিবেদনে।

২০১০-য়ের বিশ্বকাপের টিকিট কাটতে এক ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন এমন নদীতে, যে নদী কুমিরে কিলবিল করে। একটু অসতর্ক হলেই সোজা কুমিরের পেটে। নদী সাঁতরে তিনি পাড়ে পৌঁছন। টিকিটও কাটেন। সে বছর বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। আর টিকিট কাটতে অভিনব রাস্তা নিয়েছিলেন উরুগুয়ের বাসিন্দা।

বিশ্বকাপ ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বেটিং। কে সেরা খেলোয়াড় – রোনাল্ডো না মেসি, তা নিয়ে এক রুশ দম্পতি রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন। ঝগড়ার পরিণতিতে বিবাহ বিচ্ছেদ।

আর আলবানিয়ার এক নাগরিক যা করেছেন সেটা আগের ঘটনাকেও ছাপিয়ে যায়। ১৯৯৪-য়ের বিশ্বকাপে খেলা ছিল আর্জেন্তিনা ও বুলগেরিয়ার। খেলায় কে জিতবে, এক ব্যক্তি বাজি রেখেছিলেন স্ত্রীকে। আর্জেন্তিনা হেরে যায়। দলও হারল, বউকেও হারালেন।

পরের ঘটনাও কম চমকপ্রদ নয়। মাঠে খেলা চলছে। উরুগুয়ের এক খেলোয়াড় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। কয়েক সেকেন্ড বাদে ফের মাঠে।  বিশ্বকাপ শুরুর আগে এই বই নিঃসন্দেহে প্রাপ্তি। 

আরও পড়ুন বিশ্বকাপ শুরু না হতেই বিশ্বরেকর্ড বায়ার্নের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00