Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অংশুমান গায়কোয়াড়ের ক্যান্সার চিকিৎসায় এগিয়ে এলেন কপিলদেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যান্সারে আক্রান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার  অংশুমান গায়কোয়াড়ে। এই অসুস্থতার খবরে পেয়েই  ব্যথিত ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। তাই তিনি ঠিক করেছেন পেনশনের টাকা গায়কোয়াড়ের চিকিৎসার জন্য দেবেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইকে প্রাক্তন ক্রিকেটারের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বানার জন্য  জানিয়েছেন কপিল দেব।

বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বলেন, ‘অংশুর অসুস্থতার খবরে ব্যথিত। ওঁর সঙ্গে আমি অনেক ম্যাচ খেলেছি। আমরা তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়াতে তৈরি রয়েছি।‘ পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারদের জন্য কোন তহবিল না থাকায় আক্ষেপ করেছেন কপিল দেব। বলা বাহুল্য, ভারতের হয়ে ১৯৭৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত গায়কোয়াড়  ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন। ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে দুই দফা ভারতীয় দলের প্রধান কোচও ছিলেন। তাঁর অধীনে ভারত ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হয়।

 উল্লেখ্য,  ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন প্রাক্তন সতীর্থ সন্দীপ পাতিল। সেখান থেকেই পাতিল জানান , বর্তমানে গায়কোয়াড়ের  চিকিৎসার  ব্যয় বহন করা পরিবারের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর্থিক সংকটের মধ্যে রয়েছে তাঁর পরিবার। তাই চিকিৎসার জন্য বিসিসিআইয়ের কাছে আর্থিক সহায়তার জন্য আর্জি জানান পাতিল।  একথায় গায়কোয়াড়ের অসুস্থতার খবর পেয়ে চিন্তিত ভারতীয় ক্রীড়া মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00