Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম জয় পেল শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: অবশেষে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। শনিবার লখনউয়ে সাদিরা সামারাবিক্রমার ব্যাটিং বিক্রমে ভর করে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারাল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে প্রাথমিক ধাক্কা সামলে ২৬২ রান তুলেছিল ডাচরা। জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সাদিরা

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দাসুন শনাকা বাহিনীর। এদিন বাগে পেয়েও নেদারল্যান্ডসকে অল্প রানে বেঁধে রাখতে পারেননি দিলশন মধুশঙ্কা-কাসুন রাজিথারা। ফলে চাপের মুখেই ২৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি। দলের ১৮ রানের মাথায় আরিয়ান দত্তের বলে ফিরে যান পেরেরা (৫)। অধিনায়ক কুশল মেন্ডিজও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তিনিও আরিয়ান দত্তের বলে মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন। সেই ধাক্কা সামলে জুটি বেঁধে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন নিশাঙ্কা ও সাদিরা  সামারাবিক্রমা।  যদিও অর্ধ শতরানের পরে পল ভ্যান মেকেরনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান নিশাঙ্কা (৫৪)।

তার পরে চারিথ আসলঙ্কাকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে থাকেন সামারাবিক্রমা। দুজনে ৭৭ রানের জুটি গড়েন। আসলঙ্কাকে (৪৪) ফিরিয়ে জুটি ভাঙেন আরিয়ান দত্ত। তবে তাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারেনি নেদারল্যান্ডস। কেননা বাধার প্রাচীর হয়ে দাঁড়ান সামারাবিক্রমা ও ধনঞ্জয় ডি’সিলভা। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ডাচ বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন দুজনে। রান মেশিন সচল রাখেন। দুজনে জুটি বেঁধে ৭৬ রান যোগ করেন। ৪৭তম ওভারে বল করতে ডি’সিলভাকে আউট করে জুটি ভাঙেন কলিন অ্যাকারম্যান। ৩৭ বলে ৩০ রান করে ফেরেন ডি’সিলভা। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতেই জয়ের  লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৯১ রানে অপরাজিত থেকে যান একা কুম্ভ হয়ে লড়াই করা সামারাবিক্রমা। আর ৪ রানে অপরাজিত থাকেন দুসান হেমন্তা। নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00