Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: দু’দলই বিশ্বকাপ জিতেছে। একদল জিতেছে ৫ বার। আর অন্য দল একবার। অথচ চলতি কাপের প্রথম দুই ম্যাচে দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকেই হারের মুখ দেখতে হয়েছে। ফলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম। এমন অবস্থায় আজ সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দুই দলই হারের হ্যাটট্রিকের লজ্জা থেকে বাঁচার লক্ষ্যে মাঠে নামছে।

পরিসংখ্যান বলছে, একদিনের ক্রিকেট এবং বিশ্বকাপে শ্রীলঙ্কার চেয়ে কয়েক যোজন এগিয়ে অজিরা। দুই দল এখনও পর্যন্ত একদিনের ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে ১০৩ বার। তার মধ্যে অস্ট্রেলিয়া জয়ী হয়েছে ৬৩ বার। আর শ্রীলঙ্কা জয়ী হয়েছে ৩৬ বার। চার ম্যাচে নিষ্পত্তি ঘটেনি। আর বিশ্বকাপের মঞ্চে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। তার মধ্যে ৮ বারই জিতেছে অজিরা। মাত্র একবার জিতেছে শ্রীলঙ্কা। বাকি ম্যাচটি নিষ্পত্তিহীন অবস্থায় শেষ হয়েছে। যদিও গত বছর শেষ বারের মতো ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। শ্রীলঙ্কা ৩-২ ম্যাচে জিতে সিরিজ জয় করেছিল।

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারলেও শ্রীলঙ্কার ব্যাটাররা পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০০ রানের বেশি তুলতে সমর্থ হয়েছিলেন। কিন্তু বোলাররা দেদার রান দিয়েছেন। ৯৮.২ ওভারে ৭৭৩ রান খরচ করেছেন মাথিশ পাথিরানারা। অর্থা‍ৎ ওভার পিছু ৭.৮৬ রান খরচ করেছেন। ফলে আজকের ম্যাচে আগের দুই ম্যাচের মতোই অকারণে রান দেন শ্রীলঙ্কার বোলাররা তাহলে সমস্যায় পড়তে হবে দাসুন শনাকাদের।

অন্যদিকে এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। প্রথম দুই ম্যাচে ২০০ রানের গণ্ডি পার করতে পারেননি প্যাট কামিংসরা। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৯৯ রানে গুটিয়ে গিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৭ রানে শেষ হয়েছিল অজিদের ইনিংস। ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথ থেকে শুরু করে মার্নুস লাবুশানেরা শতরান তো দূরের কথা অর্ধ শতরানও করতে পারেননি। ব্যাটারদের মতো অজি বোলারদের পারফরম্যান্সও যথেষ্ট হতাশাজনক। ফলে যথেষ্ট উদ্বেগে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের সমর্থকরা। শেষ চারে উঠতে গেলে সোমবারের ম্যাচে জয় ছাড়া আর কোনও বিকল্প খোলা নেই প্যাট কামিংসদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00