Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অজি অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অপেক্ষার অবসান। মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুই বারের চ্যাম্পিয়ন ভারত। ইতিমধ্যেই টস হয়েছে। টসে জিতে প্রথমে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিংস। মূলত অল্প রানে বেঁধে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফাইনালে কোনও দলই পরিবর্তন করেনি। সেমিফাইনালে যে একাদশ ছিল সেই একাদশ অপরিবর্তিত রেখেছে।  

আজকের মহারণে ভারত ও অস্ট্রেলিয়ার হয়ে কারা মাঠে নামছেন তা দেখে নেওয়া যাক-

ভারতীয় একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ:

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নুস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জোস ইংলিশ (উইকেটরক্ষক), প্যাট কামিংস (অধিনায়ক), মিচেল স্টার্ক, জোস হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।  

যে মাঠে আজ বিশ্বকাপের ফাইনাল হচ্ছে সেই মোতেরা স্টেডিয়ামে যুযুধান দুই দলের সাফল্যই চোখে পড়ার মতো। এখনও পর্যন্ত ১৯টি একদিনের ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার মধ্যে ১১টিতে জিতেছে, হেরেছে ৮টিতে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ লিগ এই মাঠেই খেলেছিলেন রোহিতরা। সেই ম্যাচে বাবর আজমদের উড়িয়ে দিয়েছিলেন। উল্টোদিকে অস্ট্রেলিয়া এখানে খেলেছে ৬টি একদিনের ম্যাচ। চারটিতে জিতেছে আর দুটিতে হেরেছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00