Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪০ রানে গুটিয়ে গেল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: গোটা প্রতিযোগিতায় দুরন্ত খেলেও আসল ম্যাচে মুখ থুবড়ে পড়ার সেই পুরনো ব্যাধি থেকে মুক্ত হতে পারল না টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ফাইনালে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না শুভমন গিল, শ্রেয়শ আইয়ার, রবীন্দ্র জাদেজারা। মন্থর পিচে ব্যাট করতে গিয়ে নাকানিচোবানি খেলেন। ফলস্বরূপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২৪০ রানে থামল ভারতের ইনিংস।  

রবিবার মোতেরা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিংস। তাঁর সিদ্ধান্তে বিস্মিত হন ক্রিকেট বিশেষজ্ঞরা। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। উল্টোদিকে খানিকটা গুটিয়ে ছিলেন শুভমন গিল। পঞ্চম ওভারে বল করতে এসে গিলকে (৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন মিচেল স্টার্ক। এর পরে জুটি বাঁধেন রোহিত ও বিরাট। দুজনেই চালিয়ে খেলতে থাকেন। গ্লেন ম্যাক্সওয়েলের বলে প্রথমে ছক্কা ও পরে চার হাঁকানোর পরে মারতে গিয়ে ট্র্যাভিস হেডের হাতে ক্যাচ তুলে অর্ধশতরানের দোরগোড়া থেকে বিদায় নেন রোহিত (৪৭)। আগের ম্যাচে শতরান করা শ্রেয়স আইয়ার অজি অধিনায়ক কামিংসের প্রথম বলে চার হাঁকান। পরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক জোস ইংলিশের হাতে ক্যাচ তুলে ফিরে যান। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।

এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে সতর্কভাবে খেলতে থাকেন বিরাট কোহলি ও কে এল রাহুল। রান ওঠার গতি খানিকটা কমে যায়। ৮৮ বলে দুজনে ৫০ রান যোগ করেন। ৫৬ বলে অর্ধশতরান করেন কোহলি। এ নিয়ে চলতি বিশ্বকাপে ষষ্ঠ অর্ধশতরান করলেন তিনি। ২৯তম ওভারে এসে কোহলিকে (৫৪) সাজঘরে ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন কামিংস। ভেঙে যায় ৬৭ রানের জুটি। কোহলি ফেরার পরে দলকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব বর্তেছিল রাহুল ও ঘরের ছেলে রবীন্দ্র জাদেজার কাঁধে। কিন্তু ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ হন জাদেজা। মাত্র ৯ রান করে জোস হ্যাজলউডের বলে আউট হযে ফেরেন। মাথা ঠাণ্ডা রেখে অজি বোলারদের সামলান রাহুল। ৮৬ বলে অর্ধশতরান করেন। কিন্তু ভালো খেলতে খেলতে মিচেল স্টার্কের বলে খোঁচা মারতে গিয়ে জোস ইংলিশের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন (৬৬)। দ্রুত ফিরে যান মহম্মদ শামি (৬) ও যশপ্রীত বুমরা (১)।  যার উপরে ভরসা ছিল সেই সূর্যকুমার যাদব ১৮ রান করে ফেরেন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00