Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া-পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিশ্বকাপে আজ শুক্রবার বেঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান। বিশ্বকাপের শেষ চারের দৌড়ে টিকে থাকার জন্য দুই দলের কাছেই আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই। তাই প্যাট কামিংস ও বাবর আজমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামছে।

বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তান প্রথম দুই ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে। ফলে খানিকটা চাপে রয়েছেন বাবর আজমরা। উপরন্তু ওপেনার আবদুল্লাহ শফিক-সহ একাধিক খেলোয়াড় জ্বরে আক্রান্ত। ফলে প্রথম একাদশ বাছতে গিয়ে হিমশিম খাচ্ছে পাক টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চলতি বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হারের লজ্জা পেতে হয়েছে। তৃতীয় ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে মুখরক্ষা হয়েছে প্যাট কামিংসদের। যদিও অস্ট্রেলিয়ার ব্যাটার এবং বোলাররা জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। দলের মাত্র দুই খেলোয়াড় মিচেল মার্শ ও জস ইংলিশ শুধু অর্ধ শতরান পেয়েছেন। ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা টানা তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন।

যদিও মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে এগিয়ে অজিরা। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে দুই দলের ১০ বার সাক্ষাত হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৬ বার। অন্যদিকে পাকিস্তান জিতেছে ৪ বার। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর ৩১০ এবং সর্বনিম্ন স্কোর ১৩৩। উল্টোদিকে অজিদের বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ রান ২৮৬। সর্বনিম্ন ১৩২। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার অজিরা জিতেছিল ৭৩ রান। আর গতবার সর্বশেষ সাক্ষা‍ৎকারেও পাকিস্তানকে ৪১ রানে হারিয়েছিলেন ডেভিড ওয়ার্নাররা। ২০১১ সালে বিশ্বকাপে শেষ বার অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন শোয়েব আখতাররা। বিশ্বকাপের মঞ্চে ১২ বছর বাদে অজিদের বিরুদ্ধে বাবর আজমরা জয় হাসিল করতে পারেন কিনা, তাই এখন দেখার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00