Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023: ১৮৩ রানের টার্গেট লখনউকে দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  লখনউ-এর বিরুদ্ধে শনিবার চলতি আইপিএল-এ প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যা্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক। কিন্তু যাঁকে ঘিরে তাঁর অনেক স্বপ্ন বা আশা ছিল সেই তরুণ ব্যাটার অভিষেক শর্মা কার্যত হতাশই করলেন ডেভিড মার্করামকে। আগের ম্যাচে অর্ধ্বশতরান করলেও শনিবার ম্যাচে মাত্র ৭ রানেই ফিরতে হল তাঁকে। তবে একা কুম্ভকে রক্ষা করলেন অভিজ্ঞ ক্লাসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদের ইনিংস শেষ হয় ১৮২ রানে।

লখনউ-বোলারদের দাপটে ম্যাচের শুরু থেকেই বেশ চাপে পড়ে গিয়েছিলেন হায়দরাবাদ ব্যাটাররা। তার প্রমাণ ব্যাটারদের রানের স্কোর।  আনমোলপ্রীত সিং ক্লাসেন, আব্দুল সামাদ ছাড়া আরও কোনও হায়দরাবাদ ব্যাটসম্যানই ৩০-এর ঘরের গণ্ডি পার করতে পারলেন না।

আরও জানতে পড়ুন: প্লে অফে যেতে গেলে দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে পাঞ্জাবকে

আনমোলপ্রীত, ক্লাসেন এবং আব্দুল সামাদ ছাড়া বাকি দুই হায়দরাবাদ ব্যাটার রাহুল ত্রিপাঠি, অ্যাডাম মার্করাম করলেন যথাক্রমে ২০, ২৮ রান। তবে ক্লাসেন-এর কাঁধে ভর করেই ১৫০ রানের গণ্ডি পার করে হায়দরাবাদ।  তবে ক্লাসেন একা নয়, তাঁকে শেষ বেলায় যোগ্য সহযোগিতা করেন আব্দুল সামাদ। ম্যাচের একদম শেষ লগ্নে এসে অর্ধ্বশতরান থেকে মাত্র ৩ রান দূরে থেকেই ক্লাসনকে ফিরতে হয় সাজঘরে। তাঁকে প্যাভলিয়নে ফেরান লখনউ বোলার আবেশ খান। আর ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন আব্দুল সামাদ।

লখনউ দলের হয়ে বল হাতে দুটি উইকেট নিলেন অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া। ২টি উইকেট দখল করলেন লখনউ দলনেতা। চার ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দেন ক্রুণাল। বাকি চারটি উইকেট নেন যথাক্রমে ওধবীর সিং, আবেশ খান, যশ ঠাকুর ও অমিত মিশ্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00