Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋষভ পন্থ মডেল হিসেবে ভালো আয় করতে পারত:  রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

শরীরের দিকে নজর দেওয়ার পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের (Rawalpindi express) মুখে একাধিকবার ঋষভ পন্থের প্রশংসা শোনা গিয়েছিল। শোয়েবের কাছে ঋষভ একজন সাহসী ক্রিকেটার। বিশ্বের যে কোনও বোলারের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। সাম্প্রতিক অতীতে ঋষভ পন্থের (Rishabh Pant) বেশ কয়েকটি খেলা দেখেছেন। প্রতিটি খেলায় ঋষভের পারফরম্যান্স দেখে সে মুগ্ধ। এবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ঋষভের প্রশংসা করতে গিয়ে জানায়, সে মডেল (model) হিসেবেও ভালো আয় করতে পারত। একটি বৈদ্যুতিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে শোয়েব জানান, ঋষভ পন্থের বয়স মাত্র ২৪ বছর। দেখতে বেশ ভালোই। ও ক্রিকেটে (Cricket) না এসে মডেল দুনিয়ায় পা রাখলে ২২ গজের মতই সাফল্য অর্জন করতে পারত।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, ‘অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্টম্যাচে ভারত জয় পেয়েছে। টেস্ট ম্যাচে ঋষভের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ইংল্যান্ডের বিরুদ্ধেও দলের পারফরম্যান্স যেমন নজরকাড়া, নজরকড়া পারফরম্যান্স (performance)  ঋষভেরও। আর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জয়ের কারিগর তো ঋষভ।’

শোয়েব আখতার বলেন, ‘তবে ঋষভের (Rishabh Pant) শরীর আগের থেকে কিছুটা ভারী হয়েছে। বেড়েছে ওজন। এদিকে একটু নজর দেওয়া প্রয়োজন। আমার মনে হয়, ও ভালো মডেল হতে পারত। আয় করতে পারত ভালোই। ক্রিকেট থেকে ও যা আয় করে, তার থেকে মডেল হলে ও আরও বেশি আয় করতে পারত। ওর যা শরীরের গঠন, তাতে ওর পক্ষে একজন আদর্শ মডেল হওয়া খুব কঠিন কিছু ছিল না। ’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00