Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাশিয়া থেকে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ সরাচ্ছে UEFA

শুধু চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ সরানোই নয়, ইউরোপে রুশ ফুটবলারদেরও নিষিদ্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে উয়েফার এক মুখপাত্র জানিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা চালানোর জেরে এবার রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে উয়েফা। বৃহস্পতিবার ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, চলতি বছরের চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে কোথায় ওই ম্যাচ হবে তা এখনও ঠিক হয়নি। আগামিকাল জরুরি বৈঠক ডেকেছেন উয়েফা প্রেসিডেন্ট। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ সরানোই নয়, ইউরোপে রুশ ফুটবলারদেরও নিষিদ্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে উয়েফার এক মুখপাত্র জানিয়েছেন।

চলতি বছরের মে মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে সামরিক অভিযান শুরু করায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অধিকাংশ দেশের শীর্ষ নেতারাই ক্ষুব্ধ। মস্কোর বিরুদ্ধে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারির পথে হেঁটেছে জার্মানি, ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়ন। ফলে রাশিয়ায় গিয়ে দেশের ক্লাবগুলিকে খেলার অনুমতি দেবে কিনা সংশ্লিষ্ট দেশগুলি তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।  তাছাড়া  একাধিক দেশের ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ রাশিয়া থেকে সরানোর জন্য  উয়েফা প্রধানের কাছে দাবি জানানো হয়েছে।

শুধু মে মাসে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচই নয়, আগামী মাসে পোল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামার কথা ছিল রুশ ফুটবলারদের। ওই ম্যাচ ঘিরেও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি ঘোরালো হয়ে আগামিকাল শুক্রবার সকাল দশটা নাগাদ গভনিং বডির জরুরি বৈঠক ডেকেছেন উয়েফা প্রধান। ওই বৈঠকেই রাশিয়ার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে উয়েফার এক মুখপাত্র জানিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00