Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘ সম্পর্কের ইতি! টটেনহাম ছেড়ে বায়ার্নে যোগ দিলেন হ্যারি কেইন

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন ধরেই দলবদলের জল্পনা শোনা যাচ্ছিল। শুধু অপেক্ষা ছিল একটা ঘোষণার। এখন সেটাও হয়ে গেল। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টটেনহাম থেকে হ্যারি কেইনকে উড়িয়ে আনল বায়ার্ন মিউনিখ। ১১ কোটি ইউরোর বিনিময়ে আগামী চার বছরের জন্য কেইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বায়ার্ন মিউনিখ।

বয়সভিত্তিক সম্পর্ক যদি ধরা হয়, তাহলে ২০০৪ থেকে টটেনহামের সঙ্গে সম্পর্ক ছিল কেইনের। এমনিতে সম্পর্কটা ২০০৯ থেকে। আর এই দীর্ঘ সম্পর্কে ছেদ পড়ল এবার। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া প্রসঙ্গে কেইন বলেন, ‘আমি বায়ার্নে যোগ দিতে পেরে খুব খুশি। বায়ার্ন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলির মধ্যে একটি। আর আমি আগেও বলেছি, আমি লড়াই করতে চাই ও শীর্ষস্থানের ফুটবলে নিজেকে প্রমাণ করতে চাই। এই ক্লাব জেতার মানসিকতার জন্য বিখ্যাত। তাই বায়ার্নে যোগ দিতে পেরে আমার খুব ভাল লাগছে।’

কেইনকে সাদরে গ্রহণ করে নিয়েছে বায়ার্ম্ন মিউনিখ কর্তৃপক্ষ। কেইনকে স্বাগত জানিয়ে বায়ার্ন সভস্পতি হার্বার্ট হেইনার বলেন, ‘হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে আপনাকে স্বাগত। বিশ্বের একজন প্রথম সারির ফুটবলারকে আমরা পেয়ে খুবই আনন্দিত। কেইন শুধু আমাদের শক্তিশালী করবে না, ও এখন গোটা বুন্দেশলিগার সম্পদ।’ এখন এই কেইনকে নিয়ে আগামী টুর্নামেন্টগুলিতে বায়ার্ন মিউনিখ কতটা সফল হতে পারে, সেটাই দেখার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00