Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছিটকে গেলেন হার্দিক, পরিবর্তে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গোড়ালিতে চোটের কারণে বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল হার্দিক পাণ্ড্যর। তাঁর জায়গায় পরিবর্ত খেলোয়াড় হিসেবে ভারতীয় স্কোয়াডে যোগ দিচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা। শনিবার আইসিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। লিটন দাসের শট পা দিয়ে আটকাতে গিয়ে বিশ্রিভাবে পড়ে যান। তাঁর পায়ের উপর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ভারতীয় দলের চিকি‍ৎসক ও ফিজিওথেরাপিস্ট মাঠে ঢুকে হার্দিককে সুস্থ করার চেষ্টা চালিয়েছিলেন। যদিও তাতে লাভ হয়নি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। সেই ম্যাচে আর বল করতে পারেননি তিনি। তাঁর বাকি থাকা তিনটি বল করেছিলেন বিরাট কোহলি।

চোটমুক্ত হওয়ার জন্য হার্দিককে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমিতে পাঠানো হয়েছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশা করেছিলেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন দলের সহ অধিনায়ক। যদিও চিকি‍ৎসকরা জানিয়ে দিয়েছেন, হার্দিকের চোট মারাত্মক পর্যায়ে রয়েছে। ঝুঁকি নিয়ে খেলালে হিতে বিপরীত হতে পারে। চিকি‍ৎসকদের পরামর্শের পরেই হার্দিকের পরিবর্ত খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের সহ অধিনায়কের পরিবর্ত খেলোয়াড় চেয়ে আইসিসিকে চিঠি পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আবেদনে সাড়া দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।  

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00