Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘোষণাতেই শেষ থর্পের আফগানিস্তান অভিযান, সমস্যায় ক্রিকেট বোর্ড

আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘটা করে ঘোষণা করা হয়েছিল আফগানিস্তানের (Afghanistan) প্রথম কোচ গ্রাহাম থর্পে (Graham Thorpe)। ঘোষণাতে শুরু, ঘোষণাতেই শেষ। থর্পের পক্ষে আর কোচের দায়িত্ব নেওয়া সম্ভব হল না। গ্রাহাম থর্পে (Graham Thorpe)অসুস্থ হয়ে পড়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখন মহা সমস্যায় পড়েছে।

গত মার্চে আফগানিস্তানের (Afghanistan) প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয় থর্পের নাম। এপ্রিল মাসের শেষের দিকে তাঁর দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তিনি দায়িত্ব নিতে পারেনি। জানা গিয়েছে, হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন গ্রাহাম থর্পে(Graham Thorpe)। যদিও তিনি কী কারণে অসুস্থ বা কী রোগে তিনি আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে হাসপাতালের তরফ থেকে কিছু বলা হয়নি।

জানা গিয়েছে, স্থানীয় কোচ রাইস খান আহমাদজাইকে (Raees Khan Ahmadzai) দিয়ে কাজ চালিয়ে আসছিল আফগানিস্তান। আর এপ্রিল মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়, গ্রাহাম থর্পের নাম। তাঁর সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছিল। জানা গিয়েছে, গত সপ্তাহে তাঁর দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার এতোদিন বাদেই থর্পে (Graham Thorpe)সুস্থ হয়ে উঠতে পারেনি। তাই, রাইস খান আহমাদজাইকে (Raees Khan Ahmadzai) দিয়ে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন নরোজ খান মঙ্গল।  আগামী অগস্টে আফগানিস্তান ক্রিকেট দল আয়ারল্যান্ড যাবে। খেলবে পাঁচটি টি-টোয়েন্টি।

উল্লেখ করা যেতে পারে, ইংল্যান্ড ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব থাকার সময় গ্রাহাম থর্পে প্রধানত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে এসেছেন। গত অ্যাশেজ শিরিজে দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় চাকরি যায় থর্পের।

আরও পড়ুন রোহিত অনিশ্চিত, ডাক পড়ল ১৫জনের তালিকায় না থাকা মায়াঙ্কের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00