Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঞ্চালিকার ওপর চটে লাল, টক-শো ছাড়লেন শোয়েব

চলতি টি-২০ বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করেছে পাকিস্তান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করেছে পাকিস্তান। যা চিরকাল স্মরণীয় হয়ে থেকে যাবে। কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এই প্রথম কোনও বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে হারিয়েছে পাক দল। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদের পারফরম্যান্স ভীষণভাবে নজর কেড়েছে। বিশেষ করে প্রথম ম্যাচে শাহিন আফ্রিদি এবং দ্বিতীয় ম্যাচে হারিস রাউফ। আর এই বিষয়টি দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের আশা দেখাচ্ছে ইমরান খানের দেশকে।

দেশের বেশির ভাগ প্রাক্তন ক্রিকেটাররাই তরুণ ক্রিকেটারদের প্রশংসা করছেন। ব্যতিক্রম নন, প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও। কিন্তু এই তরুণদের নিয়েই কথা বলতে গিয়ে উপস্থাপিকার ওপর ক্ষুব্ধ হয়ে লাইভ টক-শো ছেড়ে বেরিয়ে গেলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

সম্প্রতি পিটিভি স্পোর্টসের একটি একটি লাইভ টক-শো-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া হার্স রাউফকে প্রশংসায় ভরিয়ে দেন শোয়েব। কীভাবে হারিস নিজের বোলিংয়ে এতো উন্নতি করলেন এই বিষয়টি ব্যাখ্যা করতে থাকেন তিনি।

এমন সময় হঠাৎ আখতারকে থামিয়ে দিয়ে সেখানে আরেক পাক পেসার শাহিন আফ্রিদির প্রসঙ্গ টেনে আনেন অনুষ্ঠানের উপস্থাপিকা নিয়াজ। তিনি শাহিনকে নিয়ে বলতে শুরু করেন। আর এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি শোয়েব। টক-শো-র মধ্যেই খানিকটা রাগের মধ্যে দিয়ে তিনি বলে ওঠেন, ‘আমি কিন্তু শাহিন আফ্রিদির কথা বলছিলাম না, হারিস রাউফের কথা বলছি।’ আর এরপরই লাইভ শো-র উপস্থাপিকা শোয়েবকে বলে বসেন, ‘আপনি অতিচালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন।’ এরপরই বিরতিতে যান উপস্থাপিকা।

তারপর বিরতি শেষ হলে ওই উপস্থাপিকাকে শোয়েব বলেন তাঁর কাছে ক্ষমা চাইতে। কিন্তু নিয়াজ তাতে রাজি হননি। ফলে ক্ষুব্ধ হয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন পাক পেসার। সেই সঙ্গে তিনি পাক সরকারের এই চ্যানেলের সঙ্গে আর কখনও কাজ করবেন না বলেও টুইটারে সকলকে জানিয়েছেন। এই লাইভ শো-তে শোয়েব ছাড়াও ছিলেন ক্যারিবিয়ান তারকা ভিভ রিচার্ডস, ইংরেজ তারকা ডেভিড গাওয়ার এবং পাক দলের প্রাক্তন ক্রিকেটার রশিদ লাতিফ।

  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00