Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিম ইন্ডিয়াকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিলেন ইনজামাম

আগামী রবিবার হতে চলেছে ২২ গজে মহারণ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী রবিবার হতে চলেছে ২২ গজে মহারণ। মরুশহরে সেদিন মুখোমুখি হতে চলে বিশ্বের দুই অন্যতম দেশ ভারত ও পাকিস্তান। আর এই হাইভোল্টেজ ম্যাচ দিয়েই টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে লড়াইয়ের আগে কোহলিদেরই এগিয়েই রাখছেন ইনজামাম উল হক। উপমহাদেশীয় উইকেটে ভারত সর্বদাই ভয়ঙ্কর বলে মনে করেন প্রাক্তন এই পাক অধিনায়ক।

সম্প্রতি একটি সাক্ষাতকারে ইনজামাম বলেন, ‘উপমহাদেশীয় উইকেটে ভারত সর্বদাই ভয়ঙ্কর। ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে খুব সহজেই উড়িয়ে দিয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে যে টি-২০ বিশ্বকাপের জন্য ওরা কতটা তৈরি। যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি জিততে পারে, এটা মানতেই হবে।’

পাশাপাশি, আইপিএল খেলার জন্য আমিরশাহির পরিবেশের সঙ্গেও বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এমনটাও মনে করছেন ইনজি। তিনি জানান, ‘ আমিরশাহিতে কয়েকদিন আগেই আইপিএল শেষ হয়েছে। সেখানে ভারতের ক্রিকেটাররা বহুদিন ধরে খেলেছেন। ফলে সেখানকার পরিবেশ এবং পরিস্থিতি সবকিছুই ওদের ভালো মতোই জানা রয়েছে। তাই ভারতকে টুর্নামেন্টে ফেভারিট বলে ধরাই যায়। কিন্তু বিশ্বকাপে যাদের ফেভারিট বলে ধরা হয়, তারাই সর্বদা চ্যাম্পিয়ন হয় না। অতীতে এমন ঘটনা বহুবার ঘটেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00