Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর প্রতিবাদ, ধর্মঘটে যাওয়ার হুমকি ফুটবলারদের

Share:

নিজস্ব প্রতিনিধি : একের পর এক ক্লাব ফুটবলের ম্যাচ। সেইসঙ্গে আগামী মরশুমে ৩২টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে ফিফার ক্লাব বিশ্বকাপ। এতগুলি ম্যাচ পর পর থাকায় দম ফেলার সুযোগ থাকবে না বিভিন্ন ক্লাবে খেলা পেশাদার ফুটবলারদের। কিছুদিন আগে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন ফুটবলাররা। এবার ধর্মঘটের হুমকি দিয়েছে তাঁরা।

পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ-এর তরফে মাহেতা মোলাঙ্গো জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপ তাদের ওপর চাপিয়ে দিচ্ছে ফিফা। ফিফার এই ঠাসা কর্মসূচির প্রতিবাদে খেলোয়াড়রা ধর্মঘটে যেতেও প্রস্তুত। ফিফার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পিএফএ, সিরি আ, লা লিগা, প্রিমিয়ার লিগের কর্তারা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে ধর্মঘটে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পিএফএ-এর তরফে জানানো হয়েছে, এত বেশি ম্যাচ খেলতে হলে খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে খেলতে হবে। এর ফলে অনেক ক্ষেত্রে খেলার মানও কমে যাবে। যেভাবে ফিফা চাপ সৃষ্টি করছে, তাতে খেলোয়াড়রা সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে।

এর আগে ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পিএফএ। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্টর্মকে চিঠি দিয়েছে খেলোয়াড়দের এই সংগঠন। চিঠিতে ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, এতদিন ধরে ৭টি দল নিয়ে হত ফিফার ক্লাব বিশ্বকাপ। তবে আগামী মরশুম থেকে ৩২টি দল নিয়ে এই ক্লাব বিশ্বকাপ খেলা হবে। খেলোয়াড়রা যতই প্রতিবাদ জানাক, নিজেদের অবস্থানে অনড় ফিফা। ফিফার জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যাপকভাবে সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক সূচি চাপিয়ে দেওয়ার অভিযোগ প্রত্যাখান করছি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00