Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন, কবে থেকে শুরু হচ্ছে আইপিএল, আর কোন গ্রুপে পড়ল কোন দল

আর মাত্র একমাস। তারপর শুরু হতে চলেছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের মহারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একমাস। তারপর শুরু হতে চলেছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের মহারণ। মার্চ মাসের শেষ সপ্তাহ তথা ২৬ তারিখ থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের ঢাকে পড়ে যাবে কাঠি। প্রায় দু’মাস ধরে চলবে টুর্নামেন্ট। ২৯ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। জানা গিয়েছে, লিগ পর্বের সবকটি ম্যাচ ম্যাচ মহারাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। আর প্লে-অফের ম্যাচগুলির ভেন্যু হতে পারে আমেদাবাদ। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত ক্রীড়াসূচি প্রকাশ করেনি বোর্ড। খুব দ্রুত বিসিসিআইয়ের তরফ থেকে সূচি প্রকাশ করা হবে।

এবারের আইপিএলে মোট ১০টি দল খেলবে। লখনউ এবং গুজরাট নামে দু’টি নতুন দল যুক্ত হয়েছে। সেই কারণে, টুর্নামেন্টের আয়োজকরা ১০টি দলকে দু’টি গ্রুপে বিভক্ত করেছে। যেখানে রয়েছে ৫টি করে দল।  জানা গিয়েছে যে, প্রতিটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। নিজের গ্রুপের চার দলের বিরুদ্ধে দু’টি করে। এছাড়া অন্য গ্রুপের দুল দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ করে ম্যাচ খেলবে। একনজরে দেখে নেওয়া যাক আসন্ন আইপিএলের কোন দল কোন গ্রুপে পড়েছেজ-

গ্রুপ -১- কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সস, রাজস্থান রয়েলস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টস।

আর গ্রুপ-২-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00