Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

FIFA RANKING-ব্রাজিল নয়, শীর্ষে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি :  সময়টা এখন দারুণ যাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের। ৩৪ বছর পর কাতারের মাঠে বিশ্বকাপ জয়। তার আগে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়। তার রেশ কাটতে না কাটতেই আবার বিশ্ব ফুটবলের প্রকাশিত তালিকায় সবার উপরে অবস্থান করছে দিয়াগো মারাদোনা-লিওনেল মেসিদের দেশ।

কাতার বিশ্বকাপ জয়ের পরই তালিকায় যে মেসিদের উত্থান হবে এটা একপ্রকার ধরেই নেওয়া হয়েছিল। এবং বাস্তবে ঘটলও তাই। এর সঙ্গে যুক্ত হল পানামা ও কুরাসাও-এর বিপক্ষে ম্যাচে জয় পাওয়ায় চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল আর্জেন্টিনা।

দীর্ঘ ছ বছর আবার তালিকার শীর্ষে মেসিরা। কিন্তু বিশ্বকাপে মরোক্কোর কাছে হারটাই সেলেকাওদের কাল হল। এবং তার জেরেই নেইমারদের হারাতে হল শীর্ষ স্থান। তাঁদের অবস্থান এখন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স।

আরও জানতে পড়ুন: শাকিবদের সহকারী কোচ হলেন নিকhttps://www.live.live.eimuhurte.com/sports/new-coach-in-bangladesh/

উল্লেখ্য, ব্রাজিল বাদে আর কোনও দেশেরই স্থান সেইভাবে পরিবর্তিত হয়নি এক থেকে দশের মধ্যে। চারে রয়েছে বেলজিয়াম, পাঁচে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ড, সাতে ক্রোয়েশিয়া, নয়-এ পর্তুগাল এবং দশে রয়েছে স্পেন।

এছাড়া ইউরোপের দেশগুলির মধ্যে তালিকায় অনেকটাই ওপরে উঠে এসেছে সার্বিয়া, রোমানিয়া ও স্কটল্যান্ড। আফ্রিকার দেশগুলির মধ্যে আলজেরিয়া এবং ইজিপ্টও অনেক  উপরে উঠে এসেছে। সাইবেরিয়া ২৫, স্কটল্যান্ড ৩৬ ও রোমানিয়া রয়েছে ৪৬ তম স্থানে। অন্য দিকে, আলজেরিয়া ৩৪ ও ইজিপ্ট ৩৫ নম্বর স্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবার উপরে রয়েছ ভারত। তার অবস্থান ১০১-এ। তারপরই রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00