Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গলার শিরা কাটা অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার ক্রিকেটারের মায়ের দেহ, হাড়হিম কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পুণের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের ক্ষতবিক্ষত দেহ। আজ শুক্রবার (৪ অক্টোবর) বন্ধ ফ্ল্যাট থেকে গলার শিরা কাটা অবস্থায় উদ্ধার হয়েছে ৭৭ বছর বয়সী মালা অশোক আঙ্কোলার নিথর দেহ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পরে পুলিশ আধিকারিকদের অনুমান, নিজেই গলার শিরা কেটে আত্মঘাতী হয়েছেন মালা আঙ্কোলা। তবে কেন একজন বৃদ্ধা মহিলা যন্ত্রণাদায়ক মৃত্যুর পথ বেছে নিলেন তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। মাকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন সলিল আঙ্কোলা।

পুণে পুলিশের ডেপুটি কমিশনার (জোন-১) সন্দীপ সিং গিল জানিয়েছেন, ডেকান জিমখানা এলাকার প্রভাত রোডে একটি ফ্ল্যাটে একাই ছিলেন মালা অশোক আঙ্কোলা। অন্যান্য দিনের মতো এদিন দুপুরেও বাড়িতে নিত্যদিনের কাজকর্মের জন্য হাজির হয়েছিলেন পরিচারিকা। কিন্তু একাধিকবার কলিং বেল বাজিয়েও কোনও সাড়া শব্দ না পেয়ে মালা দেবীর আত্মীয়দের বিষয়টি জানান। তাঁরাই ছুটে এসে দরজা খুলে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন মালা দেবীকে। তাঁর গলার শিরা কাটা অবস্থায় ছিল। এর পরেই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পুলিশ মালা দেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর তদন্তও শুরু করেন। মৃতার আত্মীয়স্বজনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, গত মাস কয়েক ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন মালা আঙ্কোলা। তদন্তকারীদের অনুমান, মানসিক অবসাদ থেকে মুক্তি পেতেই সম্ভবত নিজের গলার শিরা কেটে আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলা ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের হয়ে একটি টেস্ট ও ২০টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে অভিনয় জগতে পা রাখেন। বেশ কয়েকটি সিনেমা ও টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00