Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইএসএল জিতলেও এএফসি-র টুর্নামেন্টে খেলা অনিশ্চিত!

আইএসএল এবং আই লিগ জিতলেও এএফসি-র টুর্নামেন্টে খেলার ভাগ্য নাও হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএসএল এবং আই লিগ জিতলেও এএফসি-র টুর্নামেন্টে খেলার ভাগ্য নাও হতে পারে। অবাক হলেও এটাই সত্যি। তার একমাত্র কারণ হল এশিয়ান ফুটবল ফেডারেশনের ক্যালেন্ডার ইয়ারে পরিবর্তন। চলতি বছরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ শেষ হবে অক্টোবর মাসে। 

এরপর নভেম্বর এবং ডিসেম্বর মাসজুড়ে চলবে ফিফার অন্যতম টুর্নামেন্ট বিশ্বকাপ। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপ শুরু হবে জানুয়ারিতে। তারপর ২০২৩-২৪ মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপের খেলা শুরু হবে অগাস্ট মাসে। আর এখানেই তৈরি হয়েছে বিপত্তি। কারণ, ততদিনে আরও দু’টি চ্যাম্পিয়ন দল পেয়ে যাবে ফেডারেশন।

যদিও এই সমস্যার সমাধানের জন্য বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ফেডারেশনের কর্তারা। ফুটবলের স্বার্থ রক্ষা করে সকলকে সমান অধিকার দেওয়াই হল তাদের প্রধান লক্ষ্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00