Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোল করে অশ্লীল অঙ্গভঙ্গি, নিষেধাজ্ঞার কবলে বেলিংহাম!

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশ্চিত হারা ম্যাচে তাঁর বাইসাইকেল কিকে করা দুর্দান্ত গোলেই মানরক্ষা হয়েছিল ইংল্যান্ডের। ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সমতায় ফিরেছিল স্লোভাকিয়ার বিরুদ্ধে। কিন্তু ওই স্বপ্নের গোল করার পরে অশ্লীল উদযাপনের অভিযোগ উঠেছে ইংলিশ তারকা ফুটবলার জুড বেলিংহামের বিরুদ্ধে। আর তা নিয়ে তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। সূত্রের খবর, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ম্যাচে নির্বাসিত হতে পারেন ইংল্যান্ডের তারকা ফুটবলার।

গত রবিবার রাতে স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের ৫ মিনিটেই দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন বেলিংহাম। আর গোল করে দলের ইউরো জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেই উদযাপনের সময়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তাও আবার প্রতিপক্ষ স্লোভাকিয়া ডাগ আউটের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ডের তারকা ফুটবলারের ওই আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কেন বেলিংহামের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

আর সমালোচনার মুখে পড়ে নড়েচড়ে বসেছে উয়েফার শৃঙ্খলারক্ষাকারী সমিতি। মঙ্গলবার উয়েফার তরফে এক বিবৃতিতে বেলিংহামের আচরণ নিয়ে তদন্ত শুরু করার কথা জানানো হয়। উয়েফার এক কর্তা জানিয়েছেন, অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ প্রমাণিত হলে ইংল্যান্ডের তারকা ফুটবলার বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন। সেক্ষেত্রে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচে নির্বাসিত হতে পারেন বেলিংহাম। শেষ পর্যন্ত নির্বাচিত হলে কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ডের বিরুদ্ধে মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের তারকা ফুটবলারকে। যদিও স্লোভাকিয়ার ফুটবলারদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেননি বলে সাফাই দিয়েছেন বেলিংহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ডের মিডফিল্ডার লিখেছেন, ‘বিশেষ এই কৌতুকপূর্ণ আচরণ ম্যাচে থাকা আমার কিছু কাছের বন্ধুদের উদ্দেশে করা। স্লোভাকিয়া দল যেভাবে খেলেছে, তাদের জন্য সম্মান ছাড়া আর কিছু নেই।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00