Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুলতান টেস্টে হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খোয়াল পাকিস্তান

তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ৩২৮ রানে গুটিয়ে গেল ইনিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫৫ রান। ৫ উইকেটে ২৮৯ রান তুলেও ফেলেছিল বাবর আজমরা। অর্থা‍ৎ জয়ের জন্য আর দরকার ছিল ৬৬ রান। সেই রান তুলতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ৩২৮ রানে গুটিয়ে গেল ইনিংস। ফলস্বরূপ মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৬ রানে পরাজয়ের স্বাদ পেতে হল। সেই সঙ্গে তিন টেস্ট ম্যাচের সিরিজও হাতছাড়া হল।  কার্যত ১৭ ডিসেম্বর থেকে করাচিতে শুরু হওয়া টেস্ট নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল।

সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের ষষ্ঠ উইকেটের জুটি ভেঙে দেন মার্ক উড। তাঁর বলে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৫ রানে সাজঘরে ফেরেন মহম্মদ নওয়াজ। স্কোর বোর্ডে তখন পাকিস্তানের রান ছয় উইকেটে ২৯০। ক্রিজে ছিলেন শতরানের দোরগোড়ায় থাকা সাউদ শাকিল। কিন্তু স্কোর বোর্ডে এক রান যোগ হতে না হতেই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রানকারীকে সাজঘরের পথ দেখান মার্ক উড। ৯৪ রান করে আউট হন শাকিল।

জয়ের গন্ধ পেয়ে পাকিস্তানের টেল এন্ডারদের বিরুদ্ধে বোলিংয়ে আগুন ঝড়াতে থাকেন ইংলিশ বোলাররা। অষ্টম উইকেটে আবরার আহমেদ ও আগা সালমান জুটি বেঁধে দলকে জয়ের দিকে ধীরে-ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে ১৯ রান যোগ করেন। জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। এর পরে জাহিদ মাহমুদকে শূন্য রানে ফেরান মার্ক উড। ৩১৯ রানে নয় উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় পাকিস্তান। জয়ের জন্য শেষ উইকেটে ৩৬ রান। কিন্তু মাত্র ১০ রান তুলতে সক্ষম হন আগা সালমান ও মোহাম্মদ আলি। পাকিস্তানের কফিনে শেষ আঘাত হানেন ওলি রবিনসন। শূন্য রানে ফেরান মহম্মদ আলিকে। ৩২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার মার্ক উড। ৬৫ রানে চার উইকেট নিয়েছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00