Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডেভিড মালানের অসামান্য শতরানে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড

টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২০৯ রান তোলে বাংলাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন অধরাই থেকে গেল  টাইগারদের। ডেভিড মালান নামে এক বাঁ হাতি ইংলিশ ব্যাটারের অনবদ্য লড়াই ও অসামান্য শতরানের দৌলতে বুধবার প্রথম ম্যাচে আট বল বাকি থাকতে টাইগারদের বিরুদ্ধে জয় পেল ইংলিশ বাহিনী। বলতে গেলে এক মালানের কাছেই হেরে গেল বাংলাদেশ। ১১৪ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটার। 

মিরপুর স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। পাঁচ ওভারের মাথায় ব্যক্তিগত সাত রানে ফিরে যান লিটন দাস। অধিনায়ক তামিম ৩২ বলে ২৩ রান করে ফেরেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, আফিফ হোসেনরা কার্যত আয়ারাম-গয়ারামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। মাহমুদুল্লাহকে সঙ্গী করে একমাত্র লড়লেন নাজমুল হোসেন শান্ত। সেই শান্তকে সাজঘরে পাঠিয়ে (৮২ বলে ৫৮ রান) ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন আদিল রশিদ। মাহমুদউল্লাহও আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৩১ রানে সাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে ১৮ বলে ১৪ রানের ইনিংস খেলে দলকে দুশো রানের গণ্ডি পার করিয়ে দেন তাসকিন আহমেদ। ৪৭.২ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংলিশরা। চার রানের মাথায় সাকিব আল হাসানের বলে টাইগার অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জেসন রয়। ফিল সল্টকেও দ্রুত ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এর পরে বাঁ হাতি টাইগার স্পিনারের ঘূর্ণি বুঝতে না পেরে  স্টাম্পিং হন জেমস ভিন্স (৬)। ডেভিড মালওয়ান ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জুটি বেঁধে বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান। কিন্তু তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে ব্যাট চালান ইংলিশ অধিনায়ক। প্রথম স্লিপে ঝাঁপিয়ে বাটলারের (৯ রান) ক্যাচ তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। উইল জ্যাকস ও মঈন আলিকে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান। কিন্তু আদিল রাশিদকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন ডেভিড মালওয়ান।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00