Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবারের ডার্বিও ইস্টবেঙ্গল জিততে পারবে না, বিস্ফোরক দাবি দিয়াজের

তিনি কোচ হয়ে আসার পর থেকে আশার আলো দেখতে পেয়েছিল ইস্টবেঙ্গলের সমর্থকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কোচ হয়ে আসার পর থেকে আশার আলো দেখতে পেয়েছিল ইস্টবেঙ্গলের সমর্থকরা। কিন্তু সকলের আশাতে জল ঢেলে দিয়েছেন হাইপ্রোফাইল প্রশিক্ষক। ডার্বি-সহ পরপর ম্যাচ ৮ ম্যাচ হেরে কোচের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন মানোলো ম্যানুয়াল দিয়াজ। তাঁর পরিবর্তে বর্তমানে লাল-হলুদের দায়িত্বে এসেছেন মারিও রিভেরা। যিনি এই নিয়ে দ্বিতীয়বার লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটির কোচ হয়েছেন। আগামী শনিবাসরীয় সন্ধ্যায় তাঁর অধীনেই এবারের আইএসএলের দ্বিতীয় ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল।

এর আগের ডার্বিতে ৩-০ ব্যবধানে হারতে হয়েছিল মশালবাহিনীকে। সেই ম্যাচে ডাগআউটে ছিল দিয়াজের উপস্থিতি। তবে পরিস্থিতি এখনও অনেকটাই বদলেছে। সেই সঙ্গে বদলেছে দলের ফুটবলারও। ইতিমধ্যেই টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। তাই আসন্ন ডার্বির লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে সূদূর স্পেনে বসেই বিস্ফোরক একটি দাবি করে বসলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ মানোলো দিয়াজ। তাঁর মতে, এবারের ডার্বিও নাকি জিততে পারবে না। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘দেখুন ইস্টবেঙ্গল এবারের ডার্বি জিততে পারে কিনা। আমার তোম মনে হয় না ওরা পারবে। আমি আগেই বলেছিলাম এই ইস্টবেঙ্গল দলের আইএসএলের মতো টুর্নামেন্টে খেলার মান নেই। যদিও এটা পুরোপুরি দায়ী ম্যানেজমেন্ট। আমি এই দলের দু’জন ছাড়া কোনও ফুটবলারকে সই করাইনি। ওই দু’জন হল সিডোয়েল এবং পেরোসেভিচ’।  

 

    

 

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00