Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেজমেহকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারে লাল- হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ছয় ম্যাচে পরাজয়ের পর অবশেষে ভুটানের মাটিতে জয়ের মুখ দেখল ইষ্টবেঙ্গল। শুক্রবার (১ নভেম্বর) এএফসি চ্যালেঞ্জ লিগে নেজমা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। আর সেই ম্যাচেই ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল দিমিত্রিয়স দিয়ামানতাকোসরা। শুধু তাই নয় এদিনের জয়ের পর  টুর্নামেন্টের প্লে-অফ টিকিটও কনফার্ম করে ফেলল লাল- হলুদ।

এদিনের ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ইষ্টবেঙ্গল। মাঠে একেবারে তাদের দেখা গিয়েছে আগ্রাসী মনোভাবে।  খেলা শুরুর ৮ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন  মাদিহ তালাল। এরপর ঠিক ১৫ মিনিটের মাথায় তালালের পাসে দুর্দান্ত গোল করে দিয়ামানতাকোস। তবে ১৮ মিনিটের মাথায় ব্যবধান কমাল নেজমারা। ২৬ মিনিটে মাদিহ তালালের কাছে গোল করার সুযোগ থাকলেও তা ঠিক মত কাজে লাগাতে পারেনি। অবশেষে ৪২ মিনিটের মাথায় নেজমার হয়ে দ্বিতীয় গোলটি করেন করলেন হুসেন মনজার।

দ্বিতীয়ার্ধের শুরুতে  বেশ খানিকক্ষণ দুটো দলের মধ্যে বল দখলের লড়াই চললেও, কেউ গোলের দরজা খুলতে পারছিল না। অবশেষে ৭৬ মিনিটের মাথায় ইষ্টবেঙ্গলের হয়ে গোল করে দিয়ামান্তাকোস। আর তাতেই এএফসি চ্যালেঞ্জ লিগে  কিছুটা স্বস্তি পেল ইষ্টবেঙ্গল। শুধু তাই নয় এদিনের জয়ের পর টানা  তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে শেষ করল লাল- হলুদ বাহিনী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00