Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল

চলতি আইএসলের শুরুটা একদমই ভালোভাবে করতে পারেনি ইস্টবেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইএসলের শুরুটা একদমই ভালোভাবে করতে পারেনি ইস্টবেঙ্গল। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ড্র করলেও, এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসি-র কাছে বাজেভাবেই হারতে হয়েছে মানালো দিয়াজের দলকে। তবে সেই হতাশা থেকে বেরিয়ে আসতে মরিয়া মশাল ব্রিগেড।

তাদের পরবর্তী প্রতিপক্ষ হল চেন্নাইয়ন এফসি। আর ওই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি।

দলের কোচ দিয়াজ বলেছেন, ‘অল্প সময়ের ব্যবধানের মধ্যে গোল হজম করছি আমরা। এই দিকটা নজর রাখতে হবে। সেট পিসেও অনেক খামতি দেখা দিয়েছে। আর সবথেকে বড় বিষয় হল ডিফেন্সে বিশাল উন্নতির দরকার আছে। সব ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00