Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩৩ সদস্যের দল ঘোষণা করল লাল-হলুদ, দেখে নিন কারা রয়েছেন টিমে

চলতি মাসের ১৯ তারিখ থেকেই শুরু হতে চলেছে আইএসএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ১৯ তারিখ থেকেই শুরু হতে চলেছে আইএসএল। গতবারের মতো এবারও গোয়াতেই হবে ভারতীয় ফুটবলের এই হাইভোল্টেজ ঘরোয়া টুর্নামেন্টটি। সেই কথা মাথায় রেখেই ৩৩ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল। দেশি এবং বিদেশি মিলিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এবারের টিম তৈরি করেছে ময়দানের এই খ্যাতনামা ক্লাবটি।

দলে রয়েছেন ৭ জন ফরোয়ার্ড, ১২ জন মিডফিল্ডার, ১১ জন ডিফেন্ডার এবং ৩ জন গোলরক্ষক। দলের আছেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, হীরা মন্ডলের মতো বঙ্গসন্তানরাও।

দলের কোচ ম্যানুয়াল দিয়াজ বলেছেন, ‘আমাদের দল বেশ ব্যালেন্সড। টিমে অভিজ্ঞতা এবং তারুণ্যের বেশ মিশ্রণ রয়েছে। বিদেশি ফুটবলার সর্বোচ্চ পর্যায়ে খেলেছে। স্বদেশিরাও কোনও অংশে কম নয়, সকলে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00