Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন দ্রাবিড়ের

মঙ্গলবার ছিল আবেদনপত্র দাখিলের শেষদিন

Share:

নিজস্ব প্রতিনিধি,মুম্বই: রাহুল দ্রাবিড় বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। উল্লেখ করার মতো বিষয় হল, দুবাইতে ২০২১-য়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন মহারাজ এবং জয় শাহা রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই সাক্ষাতেই ভারতের প্রাক্তন ডিপেন্ডেবল ক্রিকেটারকে কোচের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। সেই সাক্ষাতের পরে পরে মঙ্গলবার ভারতীয় দলের কোচের জন্য আবেদন করলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেট তারকা। সূত্রের খবর শাস্ত্রী আর দ্বিতীয় দফায় কোচের দায়িত্ব নিতে নারাজ। ভারতীয় ক্রিকেট দলের  দুই বোলিং কোচ  ভরত অরুণ এবং  আর শ্রীধরের মেয়াদও শেষ হওয়ার পথে। 

উল্লেখ করা যেতে পারে, মহারাজ সম্প্রতি জানান দুবাইতে দ্রাবিড়ের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দ্রাবিড় সময় চেয়ে নিয়েছেন। মনে করা হচ্ছে, বিশেষ কোনও অঘটন না ঘটলে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই তারকার হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দেবে বিসিসিআই। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00