Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগে এগিয়ে থাকল ডর্টমুন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ান্স লিগে ডর্টমুন্ডের মাঠে শোচনীয় হার পিএসজির। নিজের ফর্মে ফিরতে পারেনি এমবাপ্পে। চ্যাম্পিয়ান্স লিগের প্রথম লেগে পিএসজিকে ১-০ গোলে হারাল ডর্টমুন্ড। আগামী মঙ্গলবার নিজেদের মাঠে ডর্টমুন্ডের মুখোমুখি হবে এমবাপ্পের পিএসজি।

বুধবার রাতে সিগনাল ইদুনা পার্কে বুরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলতে নামে পিএসজি। এদিন বল দখল, একের পর এক আক্রমণে ডর্টমুন্ডের থেকে কিছুটা এগিয়ে ছিল পিএসজি। কিন্তু গোলে বল ঢোকাতে পারেনি। প্রথমার্ধে তিনটি শট নিয়ে একটিও গোলে ঢোকাতে পারেনি পিএসজির খেলোয়াড়রা। অন্যদিকে ডর্টমুন্ডের খেলোয়াড়রা পাঁচটি শট মারেন গোলকে লক্ষ্য করে। ৩৬ মিনিটের মাথায় প্রথম গোলটি পায় ডর্টমুন্ড। নিকো শ্লটারবেগ বল বাড়ান নিকোলাস ফুলক্রুগকে। এরপর বাঁ পায়ের শটে বল জালে জড়ান এই জার্মান ফরওয়ার্ড।

এরপর দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় গোল করার সুযোগ ছিল পিএসজির কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত দুবারই বল পোস্টে লাগে। প্রথম এমবাপ্পের একটি শট গিয়ে ডর্টমুন্ডের পোস্টে লাগে। এরপর আশরাফ হাকিমির একটি শট গিয়ে লাগে পোস্ট। এরপর ৬০ মিনিটের মাথায় ডর্টমুন্ডের আরেকটি গোল করার সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ফুলক্রুগ। এরপর ম্যাচের শেষের দিকে পিএসজি গোল শোধ করার চেষ্টা চালালেও ব্যর্থ হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00