Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বরুসিয়া ডর্টমুন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল বরুসিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালে ডর্টমুন্ডকে খেলতে হবে পিএসজি বিরুদ্ধে। প্রথম লেগে ২-১-এ পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে ৪-২ গোলে জিতে সেমিফাইনালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলল জার্মান ক্লাবটি।

মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয় ডর্টমুন্ড। ডর্টমুন্ডের হয়ে চারটি গোল করেন ইউলিয়ান ব্রান্ট, ইয়ান মাটসেন, নিকলাস ফুলক্রুগ ও মার্সেল সাবিৎজার। অন্যদিকে ডর্টমুন্ডের হয়ে আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার ম্যাটস হ্যামেলস। আতলেতিকো মাদ্রিদের গোলে বল জড়ান তিনি। পাশাপাশি ডর্টমুন্ডের হয়ে আরেকটি গোল করেন আনহেল কোরেয়া। মঙ্গলবার রাতে ম্যাচের ৬৪ মিনিটের মাথায় ডর্টমুন্ড ও আতলেতেকো সমতায় ফিরলে ডর্টমুন্ডের সেমিফাইনালে যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে যায়। এরপর ৭১ মিনিটের মাথায় ফুলক্রুগ গোল করে জার্মান দলটিকে এগিয়ে দেন। তারপর আরও একটি গোল করেন মার্সেল সাবিৎজার। আর ওই গোলের সঙ্গে সঙ্গেই ডর্টমুন্ডের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে যায়।

এর আগে প্রথম লেগে আতলেতেকো মাদ্রিদের কাছে ২-১-এ হেরে গিয়েছিল ডর্টমুন্ড। ফলে সেমিফাইনালে ওঠা ডর্টমুন্ডের কাছে চাপের বিষয়টি ছিল। তবে দ্বিতীয় লেগে ৪-২ গোলে জয় ছিনিয়ে নেওয়ায় দুটি লেগ মিলিয়ে ডর্টমুন্ড ও আতলেতেকো মাদ্রিদের মধ্যে স্কোর দাঁড়ায় ৫-৪। সেমিফাইনালে জার্মান দলটিকে খেলতে হবে ফ্রান্সের দল পিএসজির বিরুদ্ধে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00