Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সোনার ছেলে’ নীরজের সোয়েটশার্টের দাম শুনে হতবাক নেটিজেনরা

অলিম্পিকে সোনা জেতার পর পুরোপুরি বদলে গিয়েছে নীরজ চোপড়ার জীবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টোকিও অলিম্পিকে সোনা জেতার পর পুরোপুরি বদলে গিয়েছে নীরজ চোপড়ার জীবন। বছর ২৩-এর এই জ্যাভলিন থ্রোয়ার গোটা দেশবাসীর কাছে ‘সোনার ছেলে’ হয়ে উঠেছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ পদক জিতে ফিরে আসার পরই তাঁর জন্য ধেয়ে এসেছে একাধিক সংস্থার প্রস্তাব। কেউ ব্র্যান্ড অ্যাম্বাসাডর, কেউ আবার বিজ্ঞাপনের জন্য প্রস্তাব দিয়েছিল নীরজকে। এছাড়া ফটোশুটেরও কম অফার পাননি এই অ্যাথলিট।

স্বর্ণজয়ী জ্যাভলিন থ্রোয়ার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ম্যাগাজিনের কভার পেজের জন্য ফটোশুট করেছিলেন। টোকিও থেকে ফিরে আসার পর এটাই ছিল তাঁর প্রথম কাজ। সেই ফটোশুটে একটি বেগুনি-কালোর মধ্যে সোয়েটশার্ট পরিধান করেছিলেন নীরজ। যেটার পরে এককথায় বলতে গেলে অসাধারণ লাগছিল তাঁকে। অ্যাথলিটের চেহারার ধরনই পাল্টে দিয়েছিল স্টাইলিশ সোয়েটশার্টটি। যেটি ছিল লুই ভিটন ব্র্যান্ডের। তবে এটির দাম শুনলে সকলের চক্ষু কপালে উঠবেই।

নীরজের সোয়াটশার্টের দাম এক লক্ষ ন’হাজার নয়শত উনসত্তর টাকার কাছাকাছি। যা শুনে নেটিজেনরা পুরোপুরি হতবাক। আর সবথেকে মজার বিষয় হল নীরজের বিদেশ থেকে আনা জ্যাভলিনের দামও এর থেকে কম। তবে সোয়েটশার্টটি ইতালিতে তৈরি হয়েছে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00