Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের স্মৃতিসৌধ উদ্বোধন করেলন ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এর ম্যাচ খেলতে গোটা চেন্নাই দল এখন মুম্বইয়ে। সেই ম্যাচের আগেই বাণিজ্যনগরীর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর হাতেই শুক্রবার উন্মোচিত হল ২০২২ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতিসৌধটি। এই স্মৃতিসৌধটি তৈরি করতে উদ্যোগ গ্রহণ করেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা।

উল্লেখ্য, ২০১১ সালের ২ এপ্রিল ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে আরও একটি স্বর্ণজ্জ্বল দিন। কেনানা এই দিনটিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ট্রফি জয় করেছিল মহেন্দ্র সিং ধোনির দল।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দল ছয় উইকেট হারিয়ে ২৭৫ রানের টার্গেট খাড়া করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারতের সামনে। মাহেলা জয়বর্ধনে অপরাজিত থেকে করেছিলেন শতরান। এবং তাঁকে যোগ্য সহায়তা করেছিলেন কুমার সাঙ্গাকারা ৪৮, কুলুশেখরা ৩২ এবং তাসিরা পেরেইরা ২২ রান করে।ভারতের হয়ে বল হাতে যুবরাজ ও জাহির দুটি করে এবং হরভজন নেন একটি করে উইকেট।

আরও জানতে পড়ুন: আরব সাগরের তীরে শনিবার ধোনি-রোহিতের লড়াইhttps://www.live.live.eimuhurte.com/sports/ipl-2023-mumbai-vs-cks-match-preview/

ব্যাট করতে নেমেই শুরুতেই ছন্দ পতন ভারতের। ঠিক যেমনটা হয়েছিল ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। শচীন ১৮, সেহওয়াগ কোনও রান করে ফিরে গেলেও গৌতম গম্ভীর ৯৭,  মহেন্দ্র সিং ধোন ৯১ এবং বিরাট কোহলি ৩৫ রান করে ভারতকে ট্রফি এনে দেন।

আগামী অক্টোবর মাসে ফের ভারতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তার আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়কের হাতে উদ্বোধন হওয়া স্মৃতিসৌধ যা ক্রিকেটপ্রেমীদের মনে দারুণ আনন্দের সঞ্চার করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00